প্রধান সূচি

ইন্দুরকানীতে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ডেঙ্গুর কীট হস্তান্তর

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষ তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ আসনের তিনটি উপজেলায় দেড়শত ডেঙ্গুর কীট হস্তান্তর করেন। শনিবার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয়কৃত ২৫ টি ডেঙ্গুর কীট হস্তান্তর করা হয়।

কীটগুরো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ। এসয় উপস্থিত ছিলেন উপজেলা জেপির যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ দুলাল, উপজেলা যুবসংহতির আহবায়ক মজনু হোসেন রণি, ছাত্র সমাজের আহবায়ক জসিম উদ্দিন মীর, সাংবাদিক এইচ এম ফারুক হোসেন সহ হাসপাতালে কর্মরত ডাঃ ও নার্সরা। এ ছাড়া ভান্ডরিয়া ও কাউখালী উপজেলায় ডেঙ্গুর কীট হস্তান্তর করা হয়।

উপজেলা জেপির যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ দুলাল জানান, সংসদ সদস্য আনোযার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে তার নির্বাচনি এলাকা ইন্দুরকানী – কাউখালী- ভান্ডরিয়া উপজেলায় দেড় শতাধিক ডেঙ্গুর কীট দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial