Saturday, August 10th, 2019
স্বরূপকাঠিতে বিরোধীয় জায়গা নিয়ে সংর্ঘষে নার্সারী ব্যবসায়ী আহত
স্বরূপকাঠি উপজেলার অলঙ্কারকাঠিতে বিরোধিয় জায়গায় নার্সারী নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রতিষ্ঠিত নার্সারী ব্যবসায়ী আব্দুস সালাম (৫২) আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নার্সারী গ্রাম নামে পরিচিত অলঙ্কারকাঠি গ্রামের আদর্শ নার্সারীতে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারের আঘাতে ব্যবসায়ী সালাম শরীরে নীলা ফুলা গুরুতর আঘাত নিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় সালাম মিয়া প্রতিপক্ষ কাজী কামালসহ তার কয়েকজন সাংঙ্গপাঙ্গদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন সালাম অভিযোগ করে বলেন, কাজী কামাল তার নার্সারীর পাশে একটি জমি কিনেছেন। কামাল সেই জায়গা রেখে তার দখলিয় জায়গায় করা নার্সারী নিজের জায়গাবিস্তারিত পড়ুন
কাউখালী হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু তাঁর ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ২৫টি কিট প্রদান করেছেন। শনিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো.ছিদ্দিকুর রহমানের নিকট কিটগুলো হস্তান্তর করেছেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন. উপজেলা জাতীয় পার্টির(জেপি) সাধারন সম্পাদক শাহ আলম নসু,পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর হোসেন.ডা. মো. মাছুম বিল্লাহ, ডা.নাইম ফেরদৌস,ডা. মো. ফাহাদ হোসেনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ডেঙ্গুর কীট হস্তান্তর
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষ তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ আসনের তিনটি উপজেলায় দেড়শত ডেঙ্গুর কীট হস্তান্তর করেন। শনিবার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয়কৃত ২৫ টি ডেঙ্গুর কীট হস্তান্তর করা হয়। কীটগুরো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ। এসয় উপস্থিত ছিলেন উপজেলা জেপির যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ দুলাল, উপজেলা যুবসংহতির আহবায়ক মজনু হোসেন রণি, ছাত্র সমাজের আহবায়ক জসিম উদ্দিন মীর, সাংবাদিক এইচ এম ফারুক হোসেন সহ হাসপাতালে কর্মরত ডাঃ ও নার্সরা। এ ছাড়াবিস্তারিত পড়ুন
ঈদ বোনাস, মজুরি বৃদ্ধি ও চাকুরী স্থায়ীকরণের দাবীতে মোংলায় শ্রমিকদের বিক্ষোভ
ঈদ বোনাস, মজুরি বৃদ্ধি ও চাকুরী স্থায়ীকরণের দাবীতে মোংলায় বিক্ষোভ করেছে ‘সুন্দরবন ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স’র শ্রমিকেরা। শনিবার সকালে তারা কর্মস্থলে যোগ না দিয়ে ওই ফ্যাক্টরীর সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ওই গ্যাস সিলিন্ডার নির্মাণ কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক এ কর্মবিরতিতে অংশ নেয়। বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, কারখানা কর্তৃপক্ষ তাদের ঈদ বোনাস দেয় না এবং তিন বছর ধরে মজুরি বাড়ায়নি। এছাড়া ৫ থেকে ৮ বছর ধরে কাজ করলেও শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি। সরকারি ছুটির দিনেও শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ করেন বিক্ষোভরত শ্রমিকরা। এদিকে আন্দোলনরত শ্রমিকদের বিভোক্ষবিস্তারিত পড়ুন
শেষ মুহুর্তে সরগম নেছারাবাদের পশুরহাট
শেষ মুহুর্তের সরগম হয়ে উঠছে নেছারাবাদ উপজেলার কোরবনীর পশুর হাটে গরু ছাগল বেচা-কেনা। শুক্রবার দুপুরের পর থেকে শনিবার উপজেলার ৪টি অস্থায়ি কোরবানীর পশুরহাটে গরু বিক্রির ধুম চলছে।পছন্দের কোরবনীর পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। দু’দিনে ক্রেতারা হাটে এসে ঘুরে ঘুরে গরু দেখেছেন। শেষ মুহুর্তে হাটে এসে দু’চার কথায় পছন্দের গরুটিকে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। তবে শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রৌদ্রউজ্জ্বল আবহাওয়া থাকায় হাটে এসে ক্রেতারা গরু কিনেছেন সাচ্ছন্দে। দুপুর ১২ টার পর থেকে মুষলধারে বৃষ্টিতে হাটের ক্রেতা-বিক্রেতারা অনেকটা ভোগান্তিতে পড়েছেন। এ বছর হাটগুলোতে প্রচুর গরু ছাগলের আমদানি হয়েছে। বিস্তারিত পড়ুন
