চিতলমারীতে ৩০ স্কুল ছাত্রী পেল বাইসাইকেল
বাগেহাটের চিতলমারীর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ৩০ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্কুল সেমিনার হলে ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ বাই সাইকেল প্রদান করা হয়।
বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম।
অনুষ্ঠানে চরবানিয়ারী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খান আকরাম আলী, রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক বিধান ব্রহ্মসহ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল।
