প্রধান সূচি

Sunday, July 14th, 2019

 

পিরোজপুর জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প

কারিগরি অদক্ষতার কারণে নির্মাণ কাজ শুরুর পরপরই বন্ধ

পিরোজপুর জেলা হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীতকরণের প্রকল্পের নির্মাণ কাজ শুরু হওয়ার পর পরই কর্তৃপক্ষের প্রযুক্তিগত অদক্ষতার কারণে বন্ধ হয়ে গেছে। ৩৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় বরাদ্দের গণপূর্ত অধিদপ্তরের এই প্রকল্পটি ১৮ মাস মেয়াদে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হলেও ইতিমধ্যে আট মাস অতিবাহিত হয়েছে। কিন্তু ১২ তলা ভিত্তির এই ভবন নির্মাণ করতে প্রিকাস্ট পাইল বসানোর কাজ শুরুর প্রথম পর্যায়ই হ্যামার ব্যবহারে বিপত্তির কারণে এ কাজ কর্তৃপক্ষ চার সপ্তাহ ধরে বন্ধ রেখেছে। ৯০ ফুট দীর্ঘ প্রিকাস্ট পাইল বসানোর কাজে ডিজেল হ্যামার ব্যবহার করায় জেলা হাসপাতালের ক্যাম্পাসের বিদ্যমানবিস্তারিত পড়ুন


মায়ের উপর প্রতিশোধ নিতেই হত্যা করা হয় মেয়েকে

মোড়েলগঞ্জে মাদ্রাসা ছাত্রী হত্যার ঘটনায় আটক-৩

বাগেরহাটের মোড়েলগঞ্জে মাদরাসা ছাত্রী হিরা আক্তার (১১) হত্যার ঘটনায় বৃদ্ধ দম্পতি ও তাদের পোতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহত হিরার প্রতিবেশী ৭৫ বছর বয়সী মোক্তার মৃধা, তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) এবং  তাদের পোতা স্থানীয় বহরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী হাসান রসিদ (১৩)। হাসান রসিদ তোফাজ্জেল মৃধার ছেলে। রবিবার সকালে উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রাম থেকে মনোয়ারা বেগম এবং হাসান রসিদকে এবং বিকেলে মোংলা থেকে মোক্তার মৃধাকে আটক করে পুলিশ। রবিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।বিস্তারিত পড়ুন


চিতলমারীতে ৩০ স্কুল ছাত্রী পেল বাইসাইকেল

বাগেহাটের চিতলমারীর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ৩০ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্কুল সেমিনার হলে ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ বাই সাইকেল প্রদান করা হয়। বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। অনুষ্ঠানে চরবানিয়ারী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খান আকরাম আলী, রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক বিধান ব্রহ্মসহবিস্তারিত পড়ুন


চিতলমারীতে হামলা, বসতবাড়ি ভাংচুর ॥ নারীসহ আহত ৫

বাগেরহাটের চিতলমারী উপজেলায় রবিবার প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত হয়েছে। হামলাকারীরা ঘটনার সময় একটি বসতবাড়ি ভাংচুর ও লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- গর্ভবতী নারী পারভিন বেগম (৩৫), মনিরা বেগম (৪০) ও রমজান ফকির (২৪)। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে চিতলমারী থানার নবাগত পরিদর্শক মীর শরিফুল হক জানান। কলাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল ইসলাম জানান, মচন্দপুর গ্রামের মনির ফকিরের সাথে প্রতিবেশি খোকন ফকিরের জায়গা জমি নিয়ে সৃষ্ট বিরোধ ইতোপূর্বেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছর কারাদন্ড

পিরোজপুরে সাগর মিত্র (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। রবিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ কারাদন্ড দেন। সাগর মিত্র ঝালকাঠি সদর উপজেলার খেজুরা গ্রামের কেশব  মিত্রের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে ডিবি পুলিশের একটি দল পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সাগর মিত্রকে গ্রেফতার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তাজউদ্দিন  মানিক বাদী হয়ে স্থানীয় থানায় মামলাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে আ’লীগ নেত্রীর পা ভাঙ্গার ঘটনায়

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ইন্দুরকানীতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগমের দুই পা পিটিয়ে ভাঙ্গার ঘটনায় আদালতের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে ইন্দরকানী থানায় মামলা রুজ করা হয়েছে। পুলিশ হামলার ঘটনায় একজনকে গ্রেফতার। রবিবার মহিলা আওয়ামী লীগ নেত্রীর স্বামী জাহিদ হোসেন বাদী হয়ে পিরোজপুর সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ইন্দরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান ও তার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুর রহমান (সোহেল),  আব্দর রশিদ হাওলাদার, আলমগীর হাওলাদার, আলাউদ্দিন হাওলাদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ করলে আদালত ইন্দুরকানী থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহনেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাদকসেবী কলেজ ছাত্রের ৩ মাসের কারাদন্ড

ভান্ডারিয়ায় রবিবার দুপুরে আসাদুল সিকদার (২২) নামের এক মাদকসেবী কলেজ ছাত্রকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। আসাদুল পৌর শহরের বাশেরপোল এলাকার মহারাজ সিকদারের ছেলে। জানা গেছে, উপজেলার রাধানগর আমান উল্লাহ কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশিত আসাদুল রবিবার সকাল সাড়ে ১০টার  দিকে উপজেলার সামনে কামাল মুন্সির ছেলের বন্ধু পরিচয়ে ওই ঘরের ২নং কক্ষে বসে মাদক সেবন ও মোবাইলে পর্ণ ছবি দেখায় ব্যস্ত ছিল। বিষয়টি পার্শবর্তীদের সন্দেহ হলে দুপুরের দিকেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার ইন্দুরকানীতে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ইন্দুরকানী থানার এসআই মো. জাকির হোসেন ও এএসআই মো. আব্বাস উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী গ্রামের খলিল শরীফের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাসুম শরীফ (২০)কে ১০ পিস ইয়াবাসহ পত্তাশী বটতলা এলাকা থেকে গ্রেফতার করে। মাসুম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এর আগেও পুলিশ মাদকসহ তাকে গ্রেফতার করেছিল। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সনাক’র দুর্নীতি বিরোধী পথনাটক

“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর আয়োজনে এবং সনাক’র ইয়েস নাট্যদলের পরিবেশনায় দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক পথনাটক “চোর সমাচার” প্রদর্শিত হয়েছে। সনাক, পিরোজপুর এর উদ্যোগে শনিবার বিকেলে উপজেলার চন্ডীপুর বাজারে প্রদর্শিত দুর্নীতি বিরোধী এ নাটকে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও জলবায়ু অর্থায়নে সুশাসন খাতে বিদ্যমান বিভিন্ন দুর্নীতির চিত্র ফুটে ওঠে। দুর্নীতির বিরুদ্ধে জনগণ ও তরুণদের সচেতন করতে নাটক একটি শক্তিশালী মাধ্যম। সরকারি সেবা খাতে প্রত্যহ ঘটে যাওয়া দুর্নীতি ও বঞ্চনার চিত্র ফুটিয়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির এ মাধ্যমকে আরও সক্রিয়বিস্তারিত পড়ুন


পাইকগাছায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক কমিটির সভা

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পাইকগাছা উপজেলা আহবায়ক কমিটির এক সভা শনিবার বিকেলে পাইকগাছা কলেজে আহবায়ক উপাধ্যক্ষ ত্রিদিব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, পাইকগাছা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, অধ্যাপক পরিমল কুমার সাধু, তরুণ মন্ডল, রতন কুমার দত্ত, উৎপল কুমার বাইন, প্রভাষক মোমিন উদ্দীন, এডভোকেট শফিকুল ইসলাম কচি, সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামরুজ্জামান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষক অনিতা মন্ডল ও প্রভাষক আব্দুল ওহাব বাবলু।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial