ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলার ইন্দুরকানীতে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ইন্দুরকানী থানার এসআই মো. জাকির হোসেন ও এএসআই মো. আব্বাস উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী গ্রামের খলিল শরীফের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাসুম শরীফ (২০)কে ১০ পিস ইয়াবাসহ পত্তাশী বটতলা এলাকা থেকে গ্রেফতার করে।
মাসুম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এর আগেও পুলিশ মাদকসহ তাকে গ্রেফতার করেছিল।
রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে সনাক’র দুর্নীতি বিরোধী পথনাটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মাদকসেবী কলেজ ছাত্রের ৩ মাসের কারাদন্ড »
