প্রধান সূচি

মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

জেলার ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার দুদক ও সততা সংঘের উদ্যোগে “দুর্নীতি প্রতিরোধে দেশপ্রেমই একমাত্র পন্থা” বিষয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে ক ও খ গ্রুপে  ১০জন প্রতিযোগীর  দলনেতা ১০ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার তন্নী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফরিন জাহান তনু এবং বিপক্ষে ক ও খ গ্রুপে  ১০জন প্রতিযোগীর  দলনেতা অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিন হোসেন সারা ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী হীরা আক্তারসহ  মোট ২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য  জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান  মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাওলাদার আব্দুর রশিদ মাস্টার, শিক্ষক  মো. মনির হাওলাদার, আবুয়াল হোসেন, প্রবীর কুমার হাওলাদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial