প্রধান সূচি

Saturday, July 13th, 2019

 

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত আনিস মুন্সির অবস্থা আশংকাজনক

পিরোজপুরে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আনিস মুন্সির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর নিওরো সাইন্স হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়েছে। গত ৭ জুলাই রবিবার রাতে প্রতিপক্ষরা তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে বলে জানা গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে আহতের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন মুন্সি বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, ঘটনার পর থেকে আহত আনিস মুন্সির চিকিৎসাকালীন ছবি ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে নানা মন্তব্য করে ঘটনায় জড়িতদের শাস্তিসহ ন্যায় বিচার দাবী করছেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ায় ঘটনাটি এখন টক অববিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীর কুড়িয়ানা এখন ভ্রমন পিয়াসু মানুষের পদচারণায় মুখরিত

উপচে পড়া পর্যটক আর ভ্রমন পিয়াসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কুড়িয়ানা গ্রামের বাংলার আপেল খ্যাত পেয়ারা বাগান।  পেয়ারা মৌসুমে দিন দিন পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় পেয়ারা গ্রামখ্যাত আটঘর কুড়িয়ানা ক্রমেই পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রতে। তবে পেয়ারা বাগানে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো, নিজ হাতে পেয়ারা তোলা ও বাগানের মধ্য আরাম আয়েশসহ সময় কাটানো দর্শনার্থীদের সে চাহিদা ছিল অনেকটা ছিল স্বপ্নের মত। তাই দর্শনার্থীদের সে স্বপ্নের চাহিদার পূরণকরাসহ আয়ের উৎসকে লক্ষ্য করে পেয়ারা রাজ্য কুড়িয়ানার কটুরাকাঠিতে গড়ে উঠেছে পেয়ারা পার্ক। স্থানীয় তিন শিক্ষিত যুবক কটুরাকাঠিতে প্রায় ১০বিস্তারিত পড়ুন


কাউখালীতে শিশু নিপীড়নকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

শিশু সায়মাসহ চলমান শিশু-কিশোরদের নিপীড়ন ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে খেলাঘর আসর। শনিবার সকাল সাড়ে ১১টায় কাউখালী আঞ্চলিক খেলাঘর আসর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিশু কিশোরসহ খেলাঘর সংগঠক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এবং বিক্ষোভ করে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, খেলাঘর কাউখালী আঞ্চলিক কমিটিরসহ সভাপতি এডভোকেট কমল কৃষ্ণ মূখার্জী, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সাবেক সভাপতি আশুতোষ মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক সুজন আইচ, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দাবিস্তারিত পড়ুন


মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

জেলার ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার দুদক ও সততা সংঘের উদ্যোগে “দুর্নীতি প্রতিরোধে দেশপ্রেমই একমাত্র পন্থা” বিষয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে ক ও খ গ্রুপে  ১০জন প্রতিযোগীর  দলনেতা ১০ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার তন্নী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফরিন জাহান তনু এবং বিপক্ষে ক ও খ গ্রুপে  ১০জন প্রতিযোগীর  দলনেতা অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিন হোসেন সারা ও সপ্তমবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে আ’লীগ নেত্রীর দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

জেলার ইন্দুরকানীতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসা: সেলিনা বেগমের দুই পা পিটিয়ে ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সেলিনা বেগমকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সেলিনা বেগম (৩৮) ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রাামের মো. জাহিদ হোসেন হাওলাদারের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা বেগম জানান, ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী এলাকার তার স্বামীর নামের একটি জমি নিয়ে স্থানীয় রশিদ হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার ও আলাউদ্দিন হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে তিনি তার স্বামীকে নিয়েবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে জেলের মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগ

ছোট একটি ঝুপটি ঘর। উপরে পাতলা টেউটিন দিয়ে চাপা ছাউনি। ঘরের চার পাশে দু’চারখান টিন এবং হোগলা দিয়ে চাপা বেড়া। ওই ঘরের মধ্যে ঠাসাঠাসি করে বসবাস করে হতদরিদ্র জেলে গোপাল ও তার স্ত্রীসহ তিন সন্তান। নদীতে গেলে জালে মাছ মিললে ভাত, অন্যাথায় মাথায় হাত। এভাবে শত অভাব অনটনের ঘরে অনাহারে অর্ধাহারে দিনযাপন করে তারা। গত ১০দিন আগে ভোর বেলা পূজোর জন্য ফুল তুলতে গিয়ে প্রতিবেশি রনজিৎ মজুমদার (৫০) কর্তৃক শ্লিলতাহানীর শিকার হয় অভাবী গোপালের বুদ্ধি প্রতিবন্ধি ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া মেয়ে। এই ধর্ষনের অভিযোগ নিয়ে এলাকায় দফায় দফায় শালিশ বৈঠকে ব্যাপকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial