প্রধান সূচি

মঠবাড়িয়া পৌর শহরে আবারও চুরি

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ৫নং ওয়ার্ডে প্রাণী সম্পদ অফিসের পিছনে পরিবহন শ্রমিক নেতা জসীমের বাসায় শুক্রবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল রাত ১১ দিকে টিনসেড বিল্ডিংয়ের জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে স্টীলের আলমারী ভেঙে ৩ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও ঈদের জন্য ক্রয়কৃত নতুন পোষাক নিয়ে যায়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, একই এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক জিল্লুর রহমানের বাসা ও বাজারের দোকানসহ বেশ কয়েকটি ঘরে চুরি সংগঠিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর সনাক্তের চেষ্টা চলছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial