প্রধান সূচি

Saturday, June 1st, 2019

 

ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ॥ ভেস্তে যাচ্ছে সরকারের উদ্যোগ

নাজিরপুরে সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে

পিরোজপুরের নাজিরপুরে চলতি বছর বোরো মৌসুমে ধানের ভালো ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। সরকারিভাবে ধান-চাল ক্রয় শুরু হলেও কৃষকের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এক শতক জমিতেও বোরো চাষাবাদ করে নি এবং কৃষির সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিদের নাম ওই তালিকায় স্থান পেয়েছে। কৃষকের বদলে ফড়িয়া মহাজনদের মাধ্যমে সরকারি ক্রয় কেন্দ্রে ধান দিচ্ছেন একটি সিন্ডিকেট। এতে করে কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কৃষক ধানের দাম পাওয়ার জন্য সরকারের উদ্যোগ ভেস্তে যাচ্ছে। কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই গত ২৩ মে উপজেলার শ্রীরামকাঠী বন্দর সংলগ্ন খাদ্য গুদাম চত্বরে জেলাবিস্তারিত পড়ুন


মানিক মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সাংবাদিকদের আতুরঘর দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদপত্র জগতের কিংবদন্তী, সাহসী সাংবাদিক, মোসাফির কলাম লেখক, পূর্ব বাংলা স্বাধীনের অগ্রদূৎ মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ আছর তাঁর জন্মস্থান ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে মরহুমের ভ্রাতিসপুত্র বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন নিজাম মিয়া, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহ্মুদ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ তালুকদার,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত, গুম ও নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মঠবাড়িয়া বিএনপি কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির বিশেষ সম্পাদক কে এম হুমায়ুন কবীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহ-সভাপতি তরিকুল ইসলাম মধূ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব তাহসিন জামান রোমেল, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল প্রমুখ।


কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে বেতকা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি (তদন্ত) ফরিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, সয়না রঘুনাথপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াস উদ্দিন পলাশ, ইউপি সদস্য সোহেল খান প্রমূখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কাউখালী উপজেলার দ্বীপ ইউনিয়ন সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারের এ অগ্নিকান্ডের ঘটনাবিস্তারিত পড়ুন


 স্বরূপকাঠীতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নে সেবা মানব কল্যাণ কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান এ প্রতিযোগিতার আয়োজন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় ইউনিয়নের ৬০টি মাদ্রাসা ও মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে সেবা মানব কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক এম. মনজুর কাদিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির এবং সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার। বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ হেসেন,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে অসহায় ও হতদরিদ্র শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ইন্দুরকানীতে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বেলতলা মোড়ে মা-বাবার দোয়া মার্কেটের সামনে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু ও প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি সাইফুর রহমান সোহাগের আয়োজনে ও সৌদি প্রবাসী ইলিয়াস স্বপনের আর্থিক সহযোগিতায় এ পোষাক বিতরণ করা হয়। ঈদের পোষাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুল আলীম স্বপন প্রমুখ। এসময় আয়োজকরা বলেন, এভাবে যদি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসেন তাইলে কোন শিশুই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। তাই তারা সমাজের বৃত্তবানদেরকেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় টেইলার্স কারিগররা ব্যস্ত সময় পার করছে

পাইকগাছার টেইলার্স কারিগররা ঈদ-উল-ফিতরের আগে পোশাক ডেলিভারী দিতে নি:ঘুম রাত কাটাচ্ছে। ঈদের পোশাক তৈরীতে কারিগররা ব্যস্ত সময় পার করছে। মেশিনের ‘ঘটর ঘটর’ শব্দ চলেছে বিরমহীন। একটানা কাজ করে চলেছে দর্জিরা। এতটুকু যেন দম ফেলার ফুসরত নেই। ঈদ বলে কথা। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হবে। তাইতো মেশিনের সঙ্গে সমান তালে চলেছে হাত-পা। মেশিনের ‘ঘটর ঘটর’ শব্দের তালে তৈরী হচ্ছে নানা ডিজাইনের পোশাক- পাঞ্জাবী, জামা, শার্ট, সেলোয়ার কামিজ, ফতুয়া, প্যান্ট, সুটসহ নানা ধরণের পোশাক। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কপিলমুনি, বাঁকা বাজার, চাঁদখালী বাজার, কাটিপাড়াসহ বিভিন্ন বাজারে টেইলাসের দোকানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের বাজার। ঈদের নতুন পোষাক কেনার ধুম। শনিবার উপজেলার ইন্দুরকানী বাজার ঘুরে দেখা যায় পোষাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতারা তাদের মনের মত পছন্দ করে পোষাক কিনছেন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেয়েদের গাউন, লং থ্রি-পিস ও ফ্রোক। ইন্দুরকানী বাজারের উৎসব গার্মেন্টস, খান বিপনী বিতান, ইমা গার্মেন্টস, লাকী সুপার গার্মেন্টস এন্ড বস্ত্রালয়, রুবেল বিপনী বিতানে সবচেয়ে বেশি ক্রেতারা ভিড় করছেন। এছাড়া কসমেটিকস ও জুয়েলারী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এরমধ্যে লিমন কসমেটিকস, মানান স্টোর, সাঁজনিন স্টোর, খান কসমেটিকস ও আখি সাজঘরে ক্রেতারা বেশি ভিড় করছেন। জুয়েলারী দোকানের মধ্যেবিস্তারিত পড়ুন


ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড করায় যুবক খুন

বাগেরহাটের শরণখোলায় আমিনুল ইসলাম আকন বেলাল (৩৩) নামে এক যুবক খুন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর ছবি আপলোড করার অভিযোগ এনে বেধরক মারধর করায় বেলাল নিহত হন। শনিবার ভোরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা সদর ইউনিয়নের উত্তর মালিয়া গ্রামে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার উত্তর মালিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের একটি আপত্তিকর ছবি ফেসবুকে আপলোড করে বেলাল। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বাংলাবাজারে বসে মিনহাজের নাতি ইসাহাক আলী গাজী ও তার সহযোগী আসাদুল গাজী, জাকিরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া পৌর শহরে আবারও চুরি

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ৫নং ওয়ার্ডে প্রাণী সম্পদ অফিসের পিছনে পরিবহন শ্রমিক নেতা জসীমের বাসায় শুক্রবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল রাত ১১ দিকে টিনসেড বিল্ডিংয়ের জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে স্টীলের আলমারী ভেঙে ৩ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও ঈদের জন্য ক্রয়কৃত নতুন পোষাক নিয়ে যায়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, একই এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক জিল্লুর রহমানের বাসা ও বাজারের দোকানসহ বেশ কয়েকটি ঘরে চুরি সংগঠিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial