মঠবাড়িয়ায় ৪ জুয়াড়িকে সাজা
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার দুপুরে ৪ জুয়াড়িকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই চার জুয়াড়িকে ৭ দিন করে কারাদন্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বড় হারজি গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩০), মৃত হযরত আলী হাওলাদারের ছেলে ইউনুচ আলী হাওলাদার (৩৮), মৃত ফারুক উদ্দিন খানের ছেলে নাছির খান (৩০) এবং হারজি গ্রামের মৃত আনোয়ার হোসেন তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩০)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জনান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়হারজি গ্রামের কবির হোসেন দফদারের বাড়ি থেকে ওই ৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৮৬০ টাকাসহ আটক করে পুলিশ। ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়িকে সোপর্দ করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সড়কে চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা … এসপি মোল্লা আজাদ »
