Monday, May 27th, 2019
পিরোজপুরে এমপি এ্যানী রহমানের দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানী রহমানের উদ্যোগে আজ সোমবার এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় রোজ গার্ডেন রেস্তোরায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য (সংরক্ষিত আসন-১৯) শেখ এ্যানী রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন, সম্পাদক এডভোকেট শহিদুল হক পান্না, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, গৌতম নারায়ন চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্ত্রী’র মর্যাদা এবং সন্তানের স্বীকৃতির দাবিতে এক নারীর অনশন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক নারী স্ত্রী’র মর্যাদা এবং ১৩ বছর বয়সী সন্তানের স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন করেছেন । সোমবার (২৭ মে) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্তানকে নিয়ে অনশন শুরু করেন জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মৃত প্রমথ রঞ্জন হালদারের মেয়ে পল্লবী রাণী বৈরাগী এবং তার একমাত্র ছেলে মানিক বৈরাগী। অনশনরত পল্লবী রানী বৈরাগী জানান, ২০০৪ সালের ২৪ নভেম্বর তার নিজ গ্রামের হিরা লাল বৈরাগীর ছেলে এডভোকেট মানস কুমার বৈরাগীর সাথে সামাজিকভাবে ধর্ম মেনে বিয়ে হয় পল্লবীর। বর্তমানে মানস কুমার বৈরাগী পিরোজপুর জজ আদালতের একজনবিস্তারিত পড়ুন
সড়কে চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা … এসপি মোল্লা আজাদ
সড়কে চাঁদাবাজি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদে করতে বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরীঘাট থেকে শুরু করে সাধারণ মানুষের যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পিরোজপুরের সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছেন পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। আজ সোমবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে চলতি রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সাংবাদিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ, পরিবহন ও বাস মালিক এবং লঞ্চ মালিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৪ জুয়াড়িকে সাজা
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার দুপুরে ৪ জুয়াড়িকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই চার জুয়াড়িকে ৭ দিন করে কারাদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বড় হারজি গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩০), মৃত হযরত আলী হাওলাদারের ছেলে ইউনুচ আলী হাওলাদার (৩৮), মৃত ফারুক উদ্দিন খানের ছেলে নাছির খান (৩০) এবং হারজি গ্রামের মৃত আনোয়ার হোসেন তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩০)। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জনান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়হারজি গ্রামের কবির হোসেন দফদারের বাড়ি থেকে ওই ৪বিস্তারিত পড়ুন
কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান অভিযান চালিয়ে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার দুপুরে কাউখালী বন্দরের দক্ষিন বাজারে পশু খাদ্যের দোকানগুলোতে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় প্রায় ৮ মন ভেজাল পশু খাদ্য এবং নিষিদ্ধ দাদা লবন জব্দ করে নষ্ট করা হয়। সুত্রে জানা গেছে, হাইকোর্টের নিষিদ্ধ পন্য দাদা লবন বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আনে এস দেউড়ী ট্রেডার্সের সুখরঞ্জন দেউড়ীকে ৫ হাজার টাকা এবং ভেজাল পশু খাদ্য বিক্রিরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ভাতাপ্রাপ্তদের বই বিতরণ
স্বরূপকাঠি পৌর এলাকার বয়স্ক, বিধাবা ও প্রতিবন্ধিসহ বিভিন্ন শ্রেনীতে ভাতাপ্রাপ্তদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌর ভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাতার বই বিতরণ করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হক এবং ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে ভাতা বই প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, কাউন্সিলর মো. জাহীদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে ৮৩ জন বয়স্ক, ৩১ জন বিধবা ও ২২ জন প্রতিবন্ধিসহ মোট ১৩৬ জনের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়।
শরণখোলায় ৮২ বছর বয়সে ভোটার হলেন সেকান্দার আলী
বাগেরহাটের শরণখোলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে সোমবার ৮২ বয়স্ক এক বৃদ্ধ ভোটার হতে পেরে খুবই আনন্দিত। জন্ম নিবন্ধন কার্ড না থাকায় এতদিন তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেন নি। উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিন কদমতলা গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সেকান্দার আলী আকন গত শনিবার রায়েন্দা পাইলট হাইস্কুলে ভোটারের জন্য ছবি করতে আসলে ফেরত দেয়া হয়। পরে উপজেলা নির্বাচন অফিস যাচাই বাছাই করে ভোটার তালিকায় নাম না থাকায় ভোটার করার অনুমতি দেয়া হয়। সোমবার ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে ভোটারের জন্য ছবি তুলতে পেরে খুবই আনন্দিত সেকান্দার আলী। ছবি তোলার কেন্দ্রে বসেবিস্তারিত পড়ুন
দেশী খেজুর
প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম দেশি খেজুর। খেজুর গাছে শীতের শুরুতে ফুল আসে। ফুল থেকে ফল পরিপক্ক হতে সময় লাগে চার মাস। জ্যৈষ্ঠের শেষ এবং আষাঢ়ের প্রথম ভাগে সবুজ রং থেকে তা গাঢ় হলদে হয়। এরপর কেটে পানিতে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে পেকে যায়। স্বাদ অনন্য হওয়ায় গাছে ফল পাকলেই কিশোরদের দুরন্তপনা বেড়ে যায়। রাস্তার পাশের গাছ থেকে কাঁদি ভরা খেজুর নিয়ে বাড়ি যাচ্ছে এক কিশোর। সোমবার কাউখালীর জয়কুল গ্রাম থেকে ছবিটি তোলা।
