প্রধান সূচি

ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে কারাদন্ড

ভান্ডারিয়ায় বুধবার নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার আইন ও নিষিদ্ধ ৫২ পণ্যের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।
অভিযান চলাকালীন সময়ে উপজেলার ইকড়ি বাজার থেকে কাজী মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল কাদের কাজী’র দোকানে পচাঁ ও বাসী খাবার বিক্রির অপরাধে তাকে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে বিকেলে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া ওই বাজার এবং ভান্ডারিয়া সদর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে সাড়ে চার মন নিষিদ্ধ মালামাল জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করে এবং ওই সকল দোকান থেকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের পিরোজপুর জেলার কর্মবর্তা মো.শাহ সোয়াইব হোসেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial