প্রধান সূচি

ইন্দুরকানী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

পিরোজপুর ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লারে এ সংবাদ সম্মেলন করেছেন আহত মৃধা মনিরুজ্জামানের মেয়ে এবং বালিপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা নাসরিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীমা নাসরিন অভিযোগ করে বলেন, গত ২৯ এপ্রিল উপজেলা মিলনায়তনের হল রুম থেকে তার বাবাকে (মৃধা মনিরুজ্জামান) ডেকে নিয়ে মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা নিতে থানা পুলিশ কোন মামলাও নেয় নি। তিনি বলেন, তার বাবা মৃধা মুনিরুজ্জামান আওয়ামী লীগের একজন পরিক্ষিত লোক। ছোটবেলা থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। বর্তমানে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের জামায়াত-বিএনপি থেকে আসা একটি সুবিধাবাদী গ্রুপ ঢুকে পড়ে দলের মধ্যে বিবেধ সৃষ্টি করছে এবং ঐ গ্রুপটিই তার বাবাকে মারধর করেছে। তিনি তার বাবার উপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক বিচার বাদী করেছেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial