প্রধান সূচি

Tuesday, May 7th, 2019

 

পিরোজপুরে অপহরণ মামলায় একজনের ১৪ বছরের জেল

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০১৫ সালের একটি অপহরণ মামলায় আল আমীন (৪০) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আল আমীন উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের শহীদ হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। আদালত আল আমীনকে আরও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ মার্চ আল আমীন প্রতিবেশি এক গৃহবধুকে (২৮) কৌশলে অপহরণ করে। এ ঘটনায় একই বছর ৮ এপ্রিল ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আল আমীনসহ ৬ জনকে আসামী করেবিস্তারিত পড়ুন


আধাঁর ঘরে চাদের আলো

সোমবার সারা দেশে এক যোগে প্রকাশ হলো এ বছরের এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষার ফলাফল। আর এতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে হত দরীদ্র ফামিতা আক্তার। মঙ্গলবার ফাতিমা আক্তারের বাড়িতে গেলে একটি জরাজীর্ণ ঘরে বৃদ্ধ দাদা চান্দে আলী মৃধা এবং দাদী শাহীনুর বেগমকে দেখা যায়। এসময় বয়সের ভারে ন্যুজ্জ দাদা চান্দে আলী জানান, তার ছেলে মজিবুর রহমান মৃধা স্ত্রী, সন্তান নিয়ে চট্রগাম থাকে। পরে খোঁজ নেয়া হয় ফাতিমার স্কুলের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান। তার সাথে আলাপ কালে তিনি জানান, মেয়েটি রোদ,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

পিরোজপুর ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লারে এ সংবাদ সম্মেলন করেছেন আহত মৃধা মনিরুজ্জামানের মেয়ে এবং বালিপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা নাসরিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীমা নাসরিন অভিযোগ করে বলেন, গত ২৯ এপ্রিল উপজেলা মিলনায়তনের হল রুম থেকে তার বাবাকে (মৃধা মনিরুজ্জামান) ডেকে নিয়ে মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা নিতে থানা পুলিশ কোন মামলাও নেয় নি। তিনি বলেন, তার বাবা মৃধা মুনিরুজ্জামান আওয়ামী লীগের একজন পরিক্ষিত লোক। ছোটবেলা থেকেইবিস্তারিত পড়ুন


চিতলমারীর কৃষকেরা সরকার নির্ধারিত ধানের দাম পাচ্ছে না

বাগেরহাটের চিতলমারী উপজেলার কৃষকেরা সরকার নির্ধারিত ধানের দাম পাচ্ছে না। ধান কাটার শ্রমিকদের পাওনা পরিশোধ করার জন্য সরকার নির্ধারিত মূল্যেও চেয়ে অর্ধেকেরও কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা। গৃহস্থরা জানিয়েছে, আর্থিকভাবে এই ক্ষতি মেনে নিয়েই তাদের বহিরাগত কিষাণদের চড়াদাম দিয়ে মাঠের ধান কাটাতে বাধ্য হচ্ছে। আড়–য়াবর্নি গ্রামের কামরুল মুন্সী বলেন, প্রতিদিন একজন কিষাণের মজুরি দিতে হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকা। কিন্তু প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। এতে ধান কাটা শ্রমিকের মজুরির দাম পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের কৃষক কংকন মজুমদারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial