প্রধান সূচি

রামপাল ও ফকিরহাটে শিশু ধর্ষন ॥ ধর্ষকসহ মাদ্রাসা অধ্যক্ষ আটক

বাগেরহাটের রামপাল উপজেলার পল্লীতে ছাত্রী নিবাসে থাকা তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে রামপাল থানায় মামলা দায়ের করেছে শিশুটির মামা আজিজুর রহমান। মামলায় ধর্ষক মুদি দোকানী ফেরদাউস মোল্লা (১৯), ধর্ষণের ঘটনা ধাপাচাপা দেয়ার চেষ্টার অপরাধে রামপাল সরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ ওয়ালিউর রহমান ও মহিলা হোষ্টেল সুপারসহ ৪ জনকে আসামী করা হয়েছে।

শুক্রবার দুপুরে রামপাল উপজেলার শরাফপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ধর্ষক মুদি দোকানী ফেরদাউস মোল্লাকে এবং রাতে অভিযান চালিয়ে মাদ্রাসা অধ্যক্ষ শেখ ওয়ালিউর রহমানকে আটক করেছে।

ধর্ষক ফেরদাউস শরাফপুর গ্রামের মোল্লা লুৎফর রহমানের ছেলে। সে শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সামনে মুদি দোকান দিত।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজালের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে তার নেতৃত্বে বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি দল মাদ্রসা অধ্যক্ষকে আটক করে। বাকিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে বলে তিনি জানান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ধর্ষনের ঘটনায় শিশুটির মামা আজীজুল বাদি হয়ে ধর্ষক ফেরদাউস, মাদ্রাসা অধ্যক্ষ শেখ ওয়ালিউর রহমান, মাদ্রাসার মহিলা হোষ্টেল সুপারসহ ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। ধর্ষক ফেরদাউস ও মাদ্রাসা অধ্যক্ষ শেখ ওয়ালিউর রহমারকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সামনে দোকান দেয়ার সুবাদে ওই মাদ্রাসার হোষ্টেলে থেকে লেখাপড়া করা তৃতীয় শ্রেনীর এক ছাত্রীর সাথে সখ্যতা গড়ে তোলে ফেরদাউস মোল্লা। গত ১১ এপ্রিল রাতে তাকে ফুসলিয়ে দোকনে নিয়ে ধর্ষন করে।

অপরদিকে, বাগেরহাটের ফকিরহাটে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। নির্যাতিতার পিতার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে আরমান শেখ (১৬) নামের একজনকে পুলিশ আটক করেছে। আরমান উপজেলার বাহিরদিয়া গ্রামের হাবি শেখের ছেলে।

মেয়েটির পিতা জানান, বৃহস্পতিবার দুপুরে চকলেট দেয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ধর্ষণ করে আরমান। পরে মেয়েটি অসুস্থ্যবোধ করলে তার মা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এলাকাবাসী জানান, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য লিয়াকত বিচারের আশ্বাস দিয়ে কালক্ষেপন করেন। পরে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আরমানকে আটক করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ শেখ বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষককে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial