প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“ভোটার হব ভোট দিব” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে ও ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, সাহিদা বেগম, উপজেলা নির্বাচক কর্মকর্তা এ.এস.এম. রোকনুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ.কে.এম. আবুল খায়ের, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা জেপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial