Friday, March 1st, 2019
উপজেলা পরিষদ নির্বাচন
পিরোজপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
আগামী ৩১ মার্চ পিরোজপুর জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এ তালিকা ঘোষাণা করা হয়েছে। দলীয় মনোনয়ন বোর্ডে ঘোষিত প্রার্থীরা হলেন, পিরোজপুর সদর উপজেলায় নৌকার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবুর রহমান খালেক, ভান্ডারিয়া উপজেলায় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ, নাজিরপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন, কাউখালী উপজেলায় নারী নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়াবিস্তারিত পড়ুন
ঘুষের টাকায় আমার স্ত্রী-সন্তানের খাবার সংগ্রহ করতে চাই না …. গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, শিক্ষক নিয়োগ, দপ্তরী নিয়োগ, স্বাস্থ্য বিভাগসহ পিরোজপুরে আর কোন চাকুরীর নিয়োগে কোন ঘুষ দিতে হবে না। চাকুরী হবে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে। পিরোজপুর থেকে ঘুষের অপসংস্কৃতি, দুর্নীতিকে বিদায় করতে চাই। আমাকে কেউ ঘুষ দিতে পারবে না। আমার বাসায় কোন মাছ, মাংস, কোন উপঢৌকন বা প্যাকেট বন্দী করে টাকা নিয়ে আসতে হবে না। আমি অসততাকে, দুর্নীতি এবং ঘুষের মধ্য দিয়ে আমার শরীরের রক্ত বাড়াতে চাই না। ঘুষের টাকায় আমার স্ত্রী-সন্তানের খাবার সংগ্রহ করতে চাই না। তিনি বলেন, আমার নামে যদি কেউ ঘুষবিস্তারিত পড়ুন
সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং ও মাদক থেকে দুরে থাকতে হবে … গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং ও মাদক এগুলো থেকে দলমত নির্বিশেষে আমাদের দুরে থাকতে হবে। প্রতিটি সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেননা একটি মানুষের মধ্যে যদি শিক্ষার আলো না থাকে, চরিত্র না থাকে তাহলে সে আর সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে না। শুক্রবার সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত দিনে এ এলাকার উন্নয়নের জন্য কয়েক হাজার কোটি টাকার বরাদ্দ এলেও কাঙ্খিত উন্নয়নবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“ভোটার হব ভোট দিব” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে ও ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, সাহিদা বেগম, উপজেলা নির্বাচক কর্মকর্তা এ.এস.এম.বিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় ভোটর দিবস পালিত
“ভোটার হবো ভোট দিব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে প্রথম জাতীয় ভোটর দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের ভিবিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাংস্কৃতি ফাউন্ডেশনে এসে শেষ হয়। র্যালীতে পুলিশ ও প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে সাংস্কৃতি ফাউন্ডেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শশাঙ্ক সভাপতি ও তাপস সম্পাদক
স্বরূপকাঠি উপজেলা পূজা পরিষদের নতুন কমিঠি গঠন
শশাঙ্ক রঞ্জন সমদ্দার সভাপতি ও তাপস বরন মন্ডল-কে সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্বরূপকাঠি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দ্রেরহাটে সার্বজনীন কালিবাড়ি রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে বিকেলে উপজেলা পূজা পরিষদ কমিটির আহবায়ক শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে এই দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। পরে জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে উপস্থিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদন্দ্বিতায় শশাঙ্ক রঞ্জন সমদ্দার সভাপতি ও তাপস বরন মন্ডল সম্পাদকবিস্তারিত পড়ুন
