উপজেলা নির্বাচন
ভান্ডারিয়ায় মিরাজের পক্ষে গণসংযোগ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ অতি সম্প্রতি এক বর্ধিত সভার মাধ্যমে তাকে একক সমর্থন জানিয়েছেন বলে দলের একটি সূত্র জানিয়েছে। এর পরপরই মিরাজুল ইসলামকে ১৪ দলীয় জোটের শরিক জাতীয়পার্টি (জেপি)’র পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে বলে ভান্ডারিয়া উপজেলা কমিটির সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু জানিয়েছেন।
এদিকে, মিরাজের পক্ষে গতকাল রবিবার সকাল থেকে ভান্ডারিয়া উপজেলা ইউনয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন সদস্যবৃন্দ গৌরিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার জানান, রবিবার সকালে গৌরিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সভায় জাতীয় পার্টি জেপি উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। মনিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠণের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন মুন্সি, তেলিখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান মেম্বার, আ. খালেক মেম্বার, মাসুম মেম্বার, জিয়াউল হক মেম্বার ও মজিবর তালুকদার প্রমুখ।
