প্রধান সূচি

Sunday, February 3rd, 2019

 

উপজেলা নির্বাচন

ভান্ডারিয়ায় মিরাজের পক্ষে গণসংযোগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ অতি সম্প্রতি এক বর্ধিত সভার মাধ্যমে তাকে একক সমর্থন জানিয়েছেন বলে দলের একটি সূত্র জানিয়েছে। এর পরপরই মিরাজুল ইসলামকে ১৪ দলীয় জোটের শরিক জাতীয়পার্টি (জেপি)’র পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে বলে ভান্ডারিয়া উপজেলা কমিটির সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু জানিয়েছেন। এদিকে,বিস্তারিত পড়ুন


স্কুল ম্যানেজিং কমিটি যেন থুটো জগন্নাথ

শরণখোলায় দুপুর গড়ালেই সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটি

এক সময়ের পাঁচশত টাকা মাসিক বেতনের চাকরি করা একজন শিক্ষকের বর্তমান বেতন প্রায় ২৫ হাজার টাকা। সময়ের বিবর্তনে ও উন্নয়নমুখী সরকারের সদিচ্ছার ফলে মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকদের বেতন ভাতা ২০১৩ সাল থেকে বৃদ্ধি পাওয়ায় তাদের (শিক্ষকদের) জীবন মানের উন্নয়ন হলেও বাড়েনি বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রাথমিক শিক্ষার মান। স্থানীয় শিক্ষা দপ্তরের তেমন কোনো নজরধারী না থাকায় গ্রাম পর্যায় অবস্থিত উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের চিত্র খুবই হতাশাব্যঞ্জক। দুপুর গড়ালেই অধিকাংশ বিদ্যালয়ের ফাঁকিবাজ শিক্ষকরা ধীরে ধীরে বেড়িয়ে পড়েন নিজ নিজ গন্তব্যে। ফাঁকিবাজি যেন অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে সুন্দরবন সংলগ্ন দেশের সর্বদক্ষিণে অবস্থিতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial