প্রধান সূচি

পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ পদকে ভূষিত

‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) – সেবা পদকে ভূষিত হয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ।মঙ্গলবার প্রকাশিত এক গেজেটে এ খবর পাওয়া গেছে।

গেজেটে সুত্রে জানা গেছে. সাহসিকতা ও সেবামুলক কাজের জন্য তিনি এ পদকে ভূষিত হয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ ‘পুলিশ সপ্তাহে’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পদক প্রদান করবেন।

‘পিপিএম’ পদকে ভূষিত অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ৩১ তম বিসিএস পরিক্ষার মাধ্যমে ২০১৩ সালের ১৫ জানুয়ারি পুলিশের চাকুরিতে মৌলিক প্রশিক্ষণ শেষে শেরপুর জেলা সদরে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। ২০১৬ সালের ১৬ আগষ্ট সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পদে পিরোজপুর জেলায় যোগদান করেন। এরপরে ২০১৭ সালের ৯ নভেম্বর তিনি সহকারি পুলিশ সুপার (স্বরূপকাঠি-কাউখালী সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহন করেন। গত বছর ডিসেম্বরে তিনি ওই পদ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোউন্নতি লাভ করেন। কুষ্টিয়ার সন্তান কাজী শাহনেওয়াজ শিক্ষা জীবন থেকেই গান গাওয়া, আবৃতিপাঠ ও অভিনয়ে পারদর্শী। ছাত্র জীবন থেকে তিনি শিক্ষা জীবনে সর্বজনে মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial