Monday, December 10th, 2018
ইন্দুরকানীতে ২০ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে বিএনপির কুশ পুত্তিলিকা দাহ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া – কাউখালী – ইন্দুরকানী) আসনে ২০ দলীয় জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তফিজুর রহমান ইরানকে মনোনয়ন দেয়ায় এ আসনের বিএনপি নেতাকর্মীরা তার কুশ পুত্তলিকা দাহ সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। গতকাল সোমবার ইন্দুরকানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০ দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী ইরানের কুশ পুত্তলিকা দাহ করে যুবদলের উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুর রহমানের নেতৃত্বে পাড়েরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পত্তাশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, বালিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন সিকদার, যুবদল নেতা আলামিন, নাসিরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানবাধিকার কার্যালয়ের সামনে শেষ হয়। পরে কমিশন কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আহসানুল ছগিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় বক্তব্য রাখেন সাবেক পুলিশ সুপার আঃ রশিদ সিকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, উপজেলা জেপির মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
শোক সংবাদ
এস আই ফখরুদ্দিন
ইন্দুরকানী থানার এস. আই মোঃ ফখরুদ্দীন (৪২) রবিবার রাতে হার্টস্ট্রোকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতপালে নেয়ার পথে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুনগ্রহী রেখে যান। তার গ্রামের বাড়ী ভোলা জেলার সদর উপজেলার আলী নগরে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান।
আজ সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের কুলখানী
ইন্দুরকানী উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পিতা মোঃ আব্দুর রশিদ মৃধার কুলখানি আজ মঙ্গলবার জোহর নামাজ বাদ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে। উক্ত কুলখানি ও দোয়া অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গত শনিবার বার্ধক্যজনিত কারণে তিনি ভবানীপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্যগুনগ্রহী রেখে গেছেন। – ইন্দুরকানী প্রতিনিধি।
আমি নির্বাচিত হলে দুর্নীতি করবো না … শ ম রেজাউল করিম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর – নাজিরপুর – স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক ও নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘আমি নির্বাচিত হলে কোনও দুর্নীতি করব না। সন্ত্রাসীকে প্রশ্রয় দিব না। নিয়োগ ও টেন্ডারে আমার পক্ষ থেকে কোনও বাণিজ্য হবে না। উন্নয়ন কাজে সবাই সমান সুযোগ পাবেন।’ রবিবার রাতে নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এ সময় শ ম রেজাউলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মানুষের মানবাধিকার সুরক্ষা, সমানাধিকার, অর্থণৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা মানবাধিকার কমিশন, বাংলাদেশ মহিলা পরিষদ ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস ফোরাম (এইচ.আর.ডি.এফ) যৌথ উদ্যোগে স্থানীয় টাউন ক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাদশা, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, এইচ.আর.ডি.এফ-এর জেলা আহবায়ক মোঃ রফিকুল ইসলাম পান্না, যুগ্ম আহবায়ক মিনারা বেগম, সদস্য মাওলানা আবদুল মতিন প্রমুখ। মানববনন্ধনে বক্তারা সাম্প্রতিক সময় দেশের নারি ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধিরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুর শহরের চাদমারি এলাকা থেকে গতকাল সোমবার সকালে সাব্বির হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাব্বির হাওলাদার পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সাব্বিরের বাবা সিদ্দিকুর রহমান হাওলাদার জানান, সাব্বির সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়। এরপর সকাল সাড়ে আটটার দিকে চাদমারি এলাকার লোকজন গাছের সঙ্গে সাব্বিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দেয়। এসময় তিনি তার ছেলেকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে সন্দেহ প্রকাশ করেন। পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ৩টি আসনে বৈধ প্রার্থী ১৮ জন
উৎসবমূখর পরিবেশে প্রতিক বরাদ্দ সম্পন্ন
পিরোজপুরের ৩টি আসনে আজ সোমবার উৎসবমূখর পরিবেশে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে বৈধ প্রার্থী রয়েছেন ১৮ জন। এর মধ্যে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে ৬ জন, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ৫ জন এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন বৈধ প্রার্থী রয়েছেন। সোমবার দুপুরে বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন জেলা রিটানিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম (নৌকা প্রতিক),বিস্তারিত পড়ুন
