ইন্দুরকানীতে বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানবাধিকার কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে কমিশন কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আহসানুল ছগিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় বক্তব্য রাখেন সাবেক পুলিশ সুপার আঃ রশিদ সিকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, উপজেলা জেপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের পরিচালক মো. সাইফুর রহমান সোহাগ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, ইউপি সদস্য এবিএম সেলিম হাওলাদার হিরু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন রুপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মেহেদী হাসান রিপন, উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুর রহমান, সমাজসেবক মো. হাফিজুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, সদস্য মো.ইউসুফ আলী শেখ, মো. সাদিকুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম প্রমুখ।
