আজ সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের কুলখানী
ইন্দুরকানী উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পিতা মোঃ আব্দুর রশিদ মৃধার কুলখানি আজ মঙ্গলবার জোহর নামাজ বাদ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে। উক্ত কুলখানি ও দোয়া অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গত শনিবার বার্ধক্যজনিত কারণে তিনি ভবানীপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্যগুনগ্রহী রেখে গেছেন। – ইন্দুরকানী প্রতিনিধি।
Please follow and like us:
« আমি নির্বাচিত হলে দুর্নীতি করবো না … শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এস আই ফখরুদ্দিন »
