প্রধান সূচি

টিপু সভাপতি : জাহিদ সম্পাদক

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের নিরঙ্কুস বিজয়

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলের নিরঙ্কুস বিজয় পেয়েছে।
বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে এডভোকেট ডক্টর এ. কে আজাদ ফিরোজ (টিপু) সভাপতি ও এডভোকেট আলহাজ্জ সৈয়দ জাহিদ হোসেন সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের মধ্যে ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় পেয়েছে। অপরদিকে সহ-সভাপতি (সিনিয়র) পদে সতন্ত্র প্রার্থী শেখ নুর মহাম্মদ ও আইনজীবী ঐক্য পরিষদ থেকে যুগ্ন সাধারণ সম্পাদক এস.এম. মাহাবুব মোর্শেদ লালন এবং সদস্য পদে আরেফা খাতুন আরিফা নির্বাচিত হন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে ৩৭২ জন ভোটারদের মধ্যে ৩৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলের সভাপতি পদে এডভোকেট ডক্টর এ. কে আজাদ ফিরোজ টিপু ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্ধি আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট এ.কে.এম. আ. হাই পেয়েছেন ১৪৮ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে সতন্ত্র প্রার্থী শেখ নুর মহম্মদ ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এডভোকেট তুষার কান্তি বসু পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট আলহাজ¦ সৈয়দ জাহিদ হোসেন পেয়েছেন ১৬৮ ভোট তার নিকটতম প্রতিদন্দি আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট মো. আলতাফ হোসেন পেয়েছেন ১৬৪ ভোট।
এছাড়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জুনিয়ার সহ-সভাপতি পদে মো. সলিমুল্লাহ শেখ সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরিক্ষক) ফকির মো. নওরেশুজ্জামান (লালন) ২১৪ ভোট, সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) দেব দাস রানা ১৬৭ ভোট, সহকারী সম্পাদক (ধর্ম বিষয়ক) বালী নাছের ইকবাল ১৯২ ভোট, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মোসলেম উদ্দিন ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ফারজানা খাতুন সাথী ২২০, তামান্না রহমান শশী ২০১, রোকসানা পারভীন রূপা ১৯০, শেখ মো. সাজ্জাদ হোসেন চঞ্চল ১৮২, মো. শাহিন তালুকদার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া আইনজীবী ঐক্য পরিষদ থেকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে এস.এম. মাহাবুব মোর্শেদ লালন ১৬৯ ভোট এবং সদস্য পদে আরেফা খাতুন আরিফা ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট আ. হামিদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন এডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত, এডভোকেট অনুপ কুমার দেবনাথ ও এডভোকেট নওরোজ মুহিত।
আইনজীবী ঐক্য পরিষদ থেকে যুগ্ন সাধারণ সম্পাদক এস.এম. মাহাবুব মোর্শেদ লালন এবং সদস্য পদে আরেফা খাতুন আরিফা নির্বাচিত হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial