মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
মঠবাড়িয়ায় উদ্বোধন করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। সোমবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ এ ভবনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান। সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্রতীকি নৌকা দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু কমান্ডারের সভাপতিত্ব বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধাকালীন শরণখোলা সাব-সেক্টর কমান্ডের ইয়াং অফিসার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, থানা অফিসার ইনচার্জ শওকত আনোয়ার, মুক্তিযোদ্ধা মোস্তাফা শাহ আলম দুলাল, এমাদুল হক খান, লুৎফর রহমান, আবুল বাসার, রফিকুল ইসলাম জালাল, আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, অধ্যক্ষ আজীম-উল-হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিয়া মুহম্মদ ফারুক, যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহিন প্রমুখ। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশরাফুর রহমানকে নৌকা প্রতীক দেয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করায় প্রধান অতিথি ও মুক্তিযোদ্ধার সন্তান আশরাফুর রহমান তাঁর জন্য দোয়া চাইলেন এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, তাঁকে যে প্রতীকি নৌকা দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে, তার সম্মান রক্ষার চেষ্টা করবেন।
