প্রধান সূচি

Monday, November 5th, 2018

 

কাউখালীতে বাইসাইকেল মার্কার সমার্থনে মিছিল ও গণসংযোগ

কাউখালীতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমার্থনে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কাউখালী উপজেলা ছাত্র সমাজ (জেপি)’র নেতা কর্মীরা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুর সালাম নিন আর সাইকেল, সাইকেল স্লোগান যেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রীম আমেজ নিয়ে আসে কাউখালীর বাসিন্দাদের মাঝে। সোমবার বিকেলে কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেপির উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহ আলম নসু, যুববিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর শোডাউন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ইন্দুরকানী – ভান্ডারিয়া – কাউখালী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ¦ মাওলানা আবুল কালাম আজাদ ইন্দুরকানীতে শোডাউন ও গণসংযোগ করেন। তিনি সোমবার ইন্দুরকানী উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শোডাউন ও গণসংযোগ করেন। জানা যায়, তাকে পিরোজপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সাবেক ছাত্রনেতা ও ইসলামী সাংষ্কৃতি জোটের কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ মাওলানা আবুল কালাম আজাদ হাত পাখা মার্কা নিয়ে এ আসনে  প্রতিদ্বন্দিতা করবেন। মনোনীত প্রার্থী তাদেরবিস্তারিত পড়ুন


নারী’র ক্ষমতায়ন ভাবনা : প্রেক্ষিত বাংলাদেশ

একুশ শতকে সারা বিশ্ব জুড়ে সর্বাধিক আলোচিত বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আলোচনার ঝড় তুলেছে নারীর ক্ষমতায়ন এর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন শব্দটির ব্যবহার ১৮৬০ এর সমসাময়িক সময়ে। পরবর্তীতে ধীরে ধীরে আশির দশকে তা ব্যাপক জনপ্রিয়তা পায়। যদিও তখন নারীর ক্ষমতায়ন অত্যন্ত সংকীর্ণ অর্থে রাজনৈতিক ক্ষমতা অর্জনকে বোঝাতো। বর্তমানে নারীর ক্ষমতায়ন একটি ব্যাপক পরিসর লাভ করেছে। একজন নারীর যে মানবেতর অবস্থান কেবল তা থেকেই মুক্তি নয়, সামাজিক কিংবা রাষ্ট্রীয় যে কোনো ধরণের সমস্যার সমাধান ও নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণকে অন্যতম অপরিহার্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডেভেলপমেন্ট অল্টারনেটিভ উইথ উইমেনবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

মঠবাড়িয়ায় উদ্বোধন করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। সোমবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ এ ভবনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান। সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্রতীকি নৌকা দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু কমান্ডারের সভাপতিত্ব বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধাকালীন শরণখোলা সাব-সেক্টর কমান্ডের ইয়াং অফিসার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial