ইন্দুরকানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর শোডাউন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ইন্দুরকানী – ভান্ডারিয়া – কাউখালী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ¦ মাওলানা আবুল কালাম আজাদ ইন্দুরকানীতে শোডাউন ও গণসংযোগ করেন। তিনি সোমবার ইন্দুরকানী উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শোডাউন ও গণসংযোগ করেন।
জানা যায়, তাকে পিরোজপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সাবেক ছাত্রনেতা ও ইসলামী সাংষ্কৃতি জোটের কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ মাওলানা আবুল কালাম আজাদ হাত পাখা মার্কা নিয়ে এ আসনে প্রতিদ্বন্দিতা করবেন। মনোনীত প্রার্থী তাদের দলীয় প্রতীক হাত পাখা নিয়ে নেতা কর্মীরা শোডাউন করেন।
শোডাউনের সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইন্দুরকানী উপজেলা শাখার নেতা আব্দুল হালিম বেপারী, আঃ রব গাজী, আফজাল হোসেন সিকদার, হাফেজ রেজাউল করিম প্রমুখ। শোডাউন ও গন সংযোগের সময় তিনি সকলের দোয়া চান।
আলহাজ¦ মাওলানা আবুল কালাম আজাদ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পিরোজপুর-২ আসনে আমাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের কেন্দ্রীয় আমীর মুফতি সেয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে এ এলাকার মানুষের দোয়া ভালবাসা নিয়ে আমি সকলের সহযোগীতা কামনা করছি।
