প্রধান সূচি

স্বরূপকাঠীতে স্কুল শিক্ষার্থীদের মাঝে সজনে গাছের চারা বিতরণ

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় স্কুল শিক্ষার্থীদের মাঝে সজনে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান অয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এবং সবুজ বাগান সোসাইটির উদ্যোগে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এ সজনে গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সবুজ বাগান সোসাইটির সমন্বয়ক বদরুল হায়দার বেপারী, সহকারী প্রধান শিক্ষক মো আলামিন, ডা. বিদ্যুৎ মল্লিক, হিউম্যান অয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের স্বরূপকাঠী শাখার সভাপতি মো. আবদুল্লাহ, সম্পাদক আব্দুর রাজ্জাক জিম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial