ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম. ছগির, প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি মো. শফিকুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম লাভলু, মো. মহারাজ, মো. সাদিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার।
সভা পরিচালনা করেন কলেজ ছাত্রদল নেতা মো. রাকিবুল ইসলাম। পরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান।
