প্রধান সূচি

Sunday, August 19th, 2018

 

পিরোজপুরে জমে উঠেনি কোরবানীর পশুর হাট

পিরোজপুর জেলা শহরের কোরবানীর পশুর হাট আজ রবিবারও জমে উঠেনি। তবে আশা করা যাচ্ছে কাল সোমবার থেকে শহরের বলেশ্বর ব্রীজ সংলগ্ন কোরবানীর এ হাট জমে উঠবে। গতকাল বরিবার বিকেলে হাটে গিয়ে দেখা গেছে খুবই অল্প সংখ্যক গরু-ছাগল এসেছে। তবে রবিবার এ হাটে সবেচেয়ে বড় গরুর দাম হাকা হয়েছে দুই লাখ টাকা। হাটে কোরবানীর গরু কিনতে আসা ক্রেতা পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন জানান, এখনও হাটে তেমন গরু আসেনি। তাই হাটে এসেও আজ গরু কিনতে পারি নি। তিনি জানান, সোমবার পাঁচপাড়ার হাট থেকেই গরু কিনতে হবে। হাটের ইজারাদার আজাদবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কোরবানীর পশুর হাটগুলোতে উপচে পড়া ভীড়

পাইকগাছায় কোরবানীর পশুর হাটগুলো জমে উঠেছে। এ সকল হাটে ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মত। হাট কর্তৃপক্ষ ক্রেতাদের সুবিধার্থে পুলিশের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ডাক্তারের ব্যবস্থা করেছেন। কোরবানী পশুর হাটে যাতে কেউ রোগাক্রান্ত পশু বিক্রি করতে না পারে তার তদারকি করছে হাট কর্তৃপক্ষ। এ বছর কোরবানীর পশুর হাটে দেশীয় জাতের মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ঔষধ দিয়ে মোটাতাজা করা গরুর চাহিদা কম। এ কারণে উন্নত জাতের মোটা তাজা করণ খামারের পশুর চাহিদা কম। উল্লেখ্য, উপজেলার চাঁদখালী ও কাশিমনগর দুটি স্থায়ী এবং গদাইপুরবিস্তারিত পড়ুন


বাগেরহাটের দেশি গরুতেই জমে উঠেছে কোরবানীর পশুরহাট

দাম কিছুটা বেশি হলেও শেষ মুহুর্তে দেশি গরুতেই জমে উঠেছে বাগেরহাটের কোরবানীর পশুরহাটগুলো। জেলার এ হাট গুলেতে বেচা-কেনাও হচ্ছে ভালো। যদিও দাম কিছুটা বেশি পড়ছে তারপরও দেশি গরু কিনে সন্তুষ্টির ঢেকুর তুলছেন ক্রেতারা। আর বিক্রেতারাও বেশি লাভ করতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। সব মিলিয়ে বাগেরহাট জেলার পশুর হাটে কোরবানীর পশুর বেচাকেনা জমে উছেছে। বাগেরহাট জেলায় কোরবানীর পশুর হাটগুলোর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় রয়েছে ৬টি, মোড়েলগঞ্জে ৪টি, শরণখোলায় ২টি, কচুয়ায় ৫টি, রামপালে ১টি, ফকিরহাটে ২টি, চিতলমারীতে ২টি, মোংলায় ২টি ও মোল্লারহাট উপজেলায় ২টি পশুর হাট বসেছে বলে জেলা প্রাণি সম্পদ বিভাগবিস্তারিত পড়ুন


কাউখালীতে বজ্রপাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ

জেলার কাউখালী উপজেলার কচাঁ নদীতে রবিবার সকালে মাছ ধরার সময় মানিক খান (২২) নামের এক জেলে বজ্রপাতে আহত হয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন। মানিক কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের আ. সালাম খানের ছেলে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, রবিবার সকালে কচাঁ নদীর দেওনাখালী এলাকায় মাছ ধরার সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে জেলে মানিক আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর থেকে স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা (উত্তর) শাখা বিভিন্ন কর্মসূচির পালন করেছে। রবিবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল করীম আকরাম, জেলা সভাপতি তালুকদার মুহাম্মাদ তরীক মাসউদ, সাধারণ সম্পাদক মো. মিজানসহ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেয়।


স্বরূপকাঠী সাব রেজিষ্ট্রি অফিসে চলছে নীরব ঘুষ বাণিজ্য

জমির ক্রেতা বিক্রেতাদের জিম্মি করে স্বরূপকাঠী সাব-রেজিষ্ট্রি অফিসে চলছে ঘুষের মহোৎসব। অফিসের এক শ্রেনীর অসৎ কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকরা সাধারণ মানুষকে নানা ধরনের অফিস খরচের হিসাব দেখিয়ে বেপরোয়া অর্থ বানিজ্য চালাচ্ছেন। জমি রেজিষ্ট্রি করতে আসা সাধারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে দলিল লেখকদের (স্থানীয় ভাষায় মুহুরী) মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন সাব-রেজিষ্টার ও কর্মচারীরা। জমির কাগজপত্রে সামান্য ত্রুটি চিহ্নিত করতে পারলেই স্বাভাবিক ঘুষের চেয়ে দলিল প্রতি অতিরিক্ত আরো ১০ থেকে ২০ হাজার টাকা ঘুষ আদায় করার অভিযোগ আছে এ অফিসের কর্তা ব্যক্তির বিরুদ্ধে। এছাড়া জমির শ্রেণী বদল হলেও কৌশলেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার সমাজসেবা কর্মকর্তাকে হত্যার চেষ্টা মামলায় আদালতে অভিযোপত্র দাখিল

পিরোজপুরের মঠবাড়িয়ায় এতিমখানায় ভূয়া এতিমের নামে সরকারী অর্থের বিল না দেয়ায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তার ওপর হামলা ও হত্যার চেষ্টার মামলায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে। ‘হাজী গুলশান আরা শিশু সদন’ এর সভাপতি আবদুল গফ্ফার ও ওই এতিমখানার শিক্ষক মোস্তফা মাহামুদকে অভিযুক্ত করে হামলার ঘটনার দুই মাস পর  গত ১ আগস্ট এ অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ পত্র সূত্রে জানা যায়, ‘হাজী গুলশান আরা শিশু সদন’ এর সভাপতি আবদুল গফ্ফার ওই এতিমখানা খুলে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে বরাদ্দকৃত অর্থ আত্মসাতবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম. ছগির, প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি মো. শফিকুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম লাভলু, মো. মহারাজ, মো.বিস্তারিত পড়ুন


চিতলমারীতে নিখোঁজের ৭ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের ৭ দিন পর কলেজ ছাত্র সবুজের লাশ উদ্ধার করেছে পুলিশ। চিতলমারী সদর বাজারের কাছে ওয়াপদা’র ডোবার কচুরিপানার মধ্যে থেকে পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এসময় হাজার হাজার লোক খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। মর্মান্তিক এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ উত্তোলন কালে জেলা সহকারী পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, চিতলমারী থানার ওসি অনুকূল সরকারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ ঘটনায় চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন


শরণখোলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত-১

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার সকালে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর উল্টারপাড় গ্রামের শফিজদ্দিন গাজীর ছেলে মো. কালাম গাজী (৫৫) ও ধানসাগর ইউনিয়নের খেঁজুবাড়িয়া গ্রামের নুরুল হক খানের ছেলে আমিনুল ইসলাম খান (৩৫)। সংশ্লিষ্ট দুই ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির হোসেন খান ও মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, এদিন সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই কৃষক তাদের নিজেদের ধান ক্ষেতে চারা রোপণ করছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় উত্তরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial