প্রধান সূচি

Sunday, August 19th, 2018

 

মঠবাড়িয়ায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার আসামী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে হত্যা, ডাকাতি, অস্ত্র, জননিরাপত্তা আইনে দায়ের করা মামলার পলাতক দুর্ধর্ষ তিন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার আঙ্গুলকাটা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে  আলম মোলাø ওরফে আলমগীর (৩২), উত্তর মিরুখালী গ্রামের চাঁন মিয়া হাওলাদার ছেলে মনির হাওলাদার (২৮) এবং উত্তর গিলাবাদ গ্রামের আব্দুল ছত্তার আকনের ছেলে আলমগীর হোসেন (৪৫)। থানা সূত্রে জানা যায়,  গ্রেফতারকৃত আলম মোলাøর বিরুদ্ধে ১টি হত্যা, ৩টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা, মনির হাওলাদারের বিরুদ্ধে ২টি ডাকাতি ও ১টি চুরি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে ১টি জন নিরাপত্তা, ১টিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০১৩ সালে হামলা-সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো. হাসান আলী (২৮)কে গ্রেফতার করে। আটককৃত মো. হাসান আলী উপজেলার ভবানীপুর গ্রামের হায়দার আলীর ছেলে। রবিবার তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পরোয়ানা থাকায় ওই মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে ইন্দুরকানী থানা পুলিশ। ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, হামলা-সংঘর্ষের ঘটনার মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial