প্রধান সূচি

চিতলমারীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৭ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকাল ৮ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় দলীয় কার্যালয়ে কেক কেটে ও নেতা-কর্মীদের মিষ্টিমুখ করানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী শিবানী বিশ্বাস, সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাবেরা বেগম স্বপ্না, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. মিলন মাঝি, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা জাহানারা সুলতানা দুলু, সদর ইউনিয়ন সভানেত্রী সাবিনা বুলবুল সিমিসহ উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial