Friday, July 6th, 2018
মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রফতার
পিরোজপুর ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া উপজেলার সাপলেজার আলিস্যার মোড়ে অভিযান চালিয়ে জাফর মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার শরীর তল্লসী করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জাফর ওই গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় পিরোজপুর ডিবি পুলিশ বাদী হরে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেফতারকৃত জাফরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
চিতলমারীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
বাগেরহাটের চিতলমারীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৭ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকাল ৮ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় দলীয় কার্যালয়ে কেক কেটে ও নেতা-কর্মীদের মিষ্টিমুখ করানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী শিবানী বিশ্বাস, সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিতবিস্তারিত পড়ুন
হিজড়াদের জীবন ॥ বিড়ম্বনার শেষ কোথায়
হিজড়াদেরকে ‘বিরক্তি’ বা ‘আতঙ্ক’ হিসেবে দেখেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুস্কিল। বিশেষত, ঢাকায় তো কথাই নেই। সাধারণ মানুষের চলাচলের জায়গা যেমন- পার্ক, রাস্তা ও গণপরিবহণে রয়েছে হিজড়াদের সরব উপস্থিতি। মুখের সামনে অতর্কিতে হাত বাড়িয়ে অথবা গায়ের উপরে প্রায় পড়ি-পড়ি হয়ে তারা টাকার আবদার ধরেন। নারী-পুরুষ বা তরুণ-তরুণীকে একত্রে পেলেই তাদেরকে হিজড়ারা স্বামী-স্ত্রী বা প্রেমিক- প্রেমিকা ঠাওরে রসালো মন্তব্য ছোঁড়েন এবং জবরদস্তিমূলক টাকা আদায় করেন। আর টাকা না দিলে অশ্লীল-অশ্রাব্য ভাষায় চেঁচামেচির ঘটনাও নিত্য ঘটছে। টাকা না দিলে, এমনকি কখনো-কখনো পুরুষের স্পর্শকাতর অঙ্গের দিকে হাত বাড়িয়ে দেয়ার ঘটনাও ঘটে।বিস্তারিত পড়ুন
