প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা

জেলার মঠবাড়িয়া উপজেলার ওয়হেদাবাদ গ্রামে দিনমজুর অরবিন্দু সিকদার (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধি কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অরবিন্দু ওই গ্রামের মৃত রাজেন্দ্র নাথ সিকদারের ছেলে। রবিবার এ আত্মহত্যার ঘটনা ঘটে।

জানা গেছে, মানসিক প্রতিবন্ধি অরবিন্দু এর আগেও তিন বার আত্মহত্যার চেষ্টা করে। সর্বশেষ রবিবার সকালে অরবিন্দু তার মা শোভা রানীকে (৫০) পিটিয়ে আহত করে নিজে বাড়ির একটি কাঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, পরিবারের থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial