প্রধান সূচি

Monday, July 2nd, 2018

 

মানবিক সাহায্যের আবেদন

পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, পিরোজপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র মো. শাহানেওয়াজ সুমন এর দুটি কিডনীই অচল হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার কিডনি ট্রান্সপ্লান্ট (সংযোজন) করা প্রয়োজন। বর্তমানে তিনি ভারতের ভেলোরে খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালের  বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক গৌতম রাজন এর চকিৎসাধীন আছেন। ডাক্তারের পরামর্শে তার কিডনী সংযোজনের জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসা ও দান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনার একটু সহানুভুতিই পারে সুমনের দুটি কিডনীই সচল করে দিতে। সুমনেরবিস্তারিত পড়ুন


ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিআদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সরকারী মহিলা কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ও বিসিএস শিক্ষক সমিতি পিরোজপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার, প্রভাষক মোঃ সোহাগ তালুকদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।


ইন্দুরকানীতে বেড়ি বাঁধ ও ব্লক পাইলিং নেই আতঙ্কে নদীপাড়ের লোকজন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাটি তিন দিক থেকে নদী বেষ্টিত । নদী পাড়ে বেড়িবাঁধ ও পর্যাপ্ত পাইলিং না থাকায় জোয়ার পানি বাড়লেই আতঙ্ক দেখা দেয় নদী তীরবর্তী মানুষের মাঝে। আর এ আতঙ্ক যেন এই এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে আছে। নদী তীরবর্তী বাসীন্দার সংখ্যাও এখানে অনেক বেশি। কিন্তু নদী তীরবর্তী অধিকাংশ এলাকায় বেড়ি বাঁধ না থাকায় হুমকির মুখে রয়েছে ওই সব এলাকার বাসীন্দারা। কৃষি নির্ভর এলাকা হওয়ায় ফসলের ক্ষতিসহ নানামুখী এখানকার লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে এই উপজেলাটি প্রায় বির্ধ্বস্ত জনপদে পরিণত হয়েছিল ২০০৭ সালে। তখন উপজেলায় প্রাণহানী ঘটেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে প্রতিপক্ষের হামলায় নিহত-১

জেলার স্বরূপকাঠী উপজেলায় বিরোধীয় জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিহির সমদ্দার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার আদাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অরুন সমদ্দার নামে একজনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী দীপ্তি সমদ্দার জানান, তার স্বামী মিহির সমদ্দারের রোপিত গাছের চারা প্রতিপক্ষ অরুন সমদ্দার ও তার ছেলে শাওন সমদ্দার বাপ্পী উপড়ে ফেলে। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা মিহিরের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সে একটি সুপারী গাছের ওপর পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় দীপ্তি সমদ্দার প্রতিপক্ষের হাত থেকে তার স্বামীকেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেন (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৮৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত জাকির ওই গ্রামের মোজাম্মেল আকনের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, সোমবার বিকেলে থানার এএসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জাকিরের বসতঘরে অভিযান চালায়। এসময় মাদক কারবারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকিরকে ৮৮ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

জেলার মঠবাড়িয়ায় দৈনিক ইনকিলাব এর উপজেলা সংবাদদাতা আবদুল হালিম দুলাল এর ভাগ্নী ও সোনাখালী কিন্ডারগার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিবা জাহান রাইসা (৮)  সোমবার পানিতে ডুবে মারা গেছে। রাইসা মিরুখালী ইউনিয়ন পরিষদের সচিব মো.  মোশারেফ হোসেন বাচ্চু ও সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু রাইসা স্কুল থেকে বাড়ি ফিরে সকলের অগোচরে বসত ঘরের পিছনের পুকুরে গোসল করতে গিয়ে পা ফসকে পড়ে যায়। পরে পরিবারের লোকজন রাইসাকে পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্বরূপকাঠীতে সোলার প্যানেল বিতরণ

স্বরূপকাঠীতে গ্রামীন অবকাঠামো সংস্কারের আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান নিজ দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সোলার প্যানেল বিতরণ করেন। ২০১৭-১৮ অর্থ বছরের কাবিটা ও টিআর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে এ সোলার প্যানেল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ, সাংবাদিক মো. হাবিবুল্লাহ, গৌতম কুমার দে।


বাগেরহাটে চাষীদের মাঝে লবনাক্ত সহিঞ্চু জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ

উপকূলীয় লবনাক্ত এলাকায় স্থানীয় জাতের (লাল মোটা ও সাদা মোটা) ধানের পরিবর্তে উফশী জাতের ব্রি-৭৬ ও ব্রি-৭৭ ধানের জাত সম্প্রসানের উদ্যোগ নেয়া হয়েছে। কৃষি বিভাগ বলছে, উফশী জাতের এই ধানের ফলন হেক্টর প্রতি সাড়ে চার থেকে ৫ টন। যা স্থানীয় জাতগুলোর তুলনায় দ্বিগুন। তাই চাষীরা এই ধানের আবাদ করলে বেশি লাভবান হবে। বাগেরহাটের উপকূলীয় রামপাল উপজেলায় এই ব্রি ৭৬ ও ব্রি ৭৭ ধানের জাত সম্প্রসানের লক্ষ্যে বিনামূল্যে চাষীদের মাঝে এই জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রামপাল উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ৮০ জন কৃষকের মাঝে ৪০০ কেজিবিস্তারিত পড়ুন


ফকিরহাটে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ও সেমিনার-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্তের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার অভিজিৎ কুমার শীল, নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. আমজাদ হোসেন সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোমিনুল হক, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন সেনবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বেতমোর ইউনিয়নের জানখালী গ্রাম থেকে রাজিবুল ইসলাম ববি (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ববি ওই গ্রামের মাইনুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া থানার এসআই সুভাষ ব্যানার্জীর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ববিকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী ববি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ববিকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial