Monday, July 2nd, 2018
মঠবাড়িয়ায় প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা
জেলার মঠবাড়িয়া উপজেলার ওয়হেদাবাদ গ্রামে দিনমজুর অরবিন্দু সিকদার (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধি কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অরবিন্দু ওই গ্রামের মৃত রাজেন্দ্র নাথ সিকদারের ছেলে। রবিবার এ আত্মহত্যার ঘটনা ঘটে। জানা গেছে, মানসিক প্রতিবন্ধি অরবিন্দু এর আগেও তিন বার আত্মহত্যার চেষ্টা করে। সর্বশেষ রবিবার সকালে অরবিন্দু তার মা শোভা রানীকে (৫০) পিটিয়ে আহত করে নিজে বাড়ির একটি কাঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, পরিবারের থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইউসুব শরিফ (২৬)কে গ্রেফতার করেছে। ইউসুব রবিবার রাতে ফুলঝুড়ি গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। সে চুরির মামলায় ৪ বছরের সাজা নিয়ে পলাতক ছিল। গ্রেফতারকৃত ইউসুব ওই গ্রামের আব্দুল হক শরিফের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ২০১৭ সালে পিরোজপুর যুগ্ন দায়রা জজ-২ এর আদালতে ইফসুবের বিরুদ্ধে জি.আর ২৯৮/১১ মামলায় ৪ বছরের সাঁজা প্রদান করে। এরপর থেকে সে পলাতক ছিল। গ্রেফতারকৃত ইফসুবকে সোমবার আদালতে সোপর্দ করাবিস্তারিত পড়ুন
চিতলমারীতে একসাথে ভূমিষ্ট হওয়া ৪ শিশু মারা গেছে
বাগেরহাটের এক সাথে ভূমিষ্ট হওয়া ৪ শিশু মারা গেছে। সোমবার ভোরে তারা মারা যায়। এর আগে রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কানন রানী মজুমদার (৩০) নামে এক গৃহবধূ একসাথে ৪ পুত্র সন্তানের জন্ম দেন। কানন মজুমদার উপজেলার খলিশাখালী গ্রামের আশীষ মজুমদারের স্ত্রী। চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সজল কান্তি বিশ্বাস জানান, রবিবার সন্ধ্যায় কানন রানী মজুমদারের প্রসব বেদনা দেখা দিলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করা হয়। রাতে সে পরপর ৪টি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা কানন রানী সুস্থ থাকলেও নবজাতকরা মারা যায়। কারণ ২২ সপ্তাহেরবিস্তারিত পড়ুন
