প্রধান সূচি

ভান্ডারিয়ায় ২৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রবিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাব-৮ এর একটি দল পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মহল্লার হাওলাদার বাড়ীতে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ ফোরকান হাওলাদার (৪৫), রুমান শরীফ (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক ফোরকান হাওলাদার পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মহল্লার মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে এবং রুমান শরীফ একই মহল্লার মনির শরীফের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, আটক ফোরকান ও রুমান হাওলাদার দীর্ঘদিন ধরে ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial