প্রধান সূচি

ঈদ বাজার

ভান্ডরিয়ায় ক্রেতাদের উপচেপড়া ভিড়

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঈদের বাজারে শেষ মুহুর্তে কেনা কাটায় দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষণীয়। আর একদিন পরেই ঈদ। আর ওই দিনটিতে নতুন পোষাকের সাথে ম্যাচিং করে নারী, তরুনীরা নতুন জুতা, গহনা, সাজজ্জার উপকরণ এবং বয়স্ক পুরুষ, যুবকরা পাজামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট জুতা, শাড়ি, লুঙ্গি কেনা কাটায় ব্যস্ত।

ভান্ডারিয়া বাজারের বিভিন্ন বিপনী বিতান, শপিং সেন্টার, লেডিস ফ্যাশনসহ বাজার ঘুরে এবং বিভিন্ন দোকানী ও ক্রেতাদের সাথে আলাপকালে  জানা গেছে সকাল থেকে ভান্ডারিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী অন্য উপজেলার লোকজন তাদের পরিবার পরিজনের জন্য সাধ ও সাধ্যের মধ্যে থেকে দোকানে দোকানে ঘুরে তাদের পছন্দের জিনিষ কেনা কাটা করছে। স্থানীয়দের কিছু অংশ বিকেলে এবং অভিজাত ও অন্যরা ইফতারের পর তাদের পরিবারের জন্য কেনা কাটা করতে বের হচ্ছেন।

বাজারের বড় দোকান ছাড়াও বেশ কয়েকটি লেডিস দোকানের মধ্যে কাটিং টু ফিটিং আদি দিপকংর টেইলার্স এন্ড গার্মেন্টস ব্যবসায়ী দিপংকর রায় জানান, এবছর ইন্ডিয়া, চায়না পোষাক না থাকায় তরুনীদের পছন্দ দেশি গাউনের দিকে। তার দোকানে ৭/৮ হাজার টাকা থেকে নি¤েœ ১৫শ’ টাকা পর্যন্ত পোষাক বিক্রি হচ্ছে। এছাড়া নিপুন ফ্যাশনের মো. কবির হাজী, বাংলার ফ্যাশন, তালুকদার বস্ত্রালয়, লাবিব ফ্যাশন, স্বপ্নপুরি, বধূয়া ফ্যাশন এন্ড বিউটি পার্লার, লেডিস ফ্যাশনে ৪ হাজার থেকে শুরু করে ১২হাজার এবং নি¤েœ ৫শ’ টাকার পোষাক বিক্রি হচ্ছে। তবে আগের মত পাখি, কারিনা, বা অন্যান্য যে নাম দিয়ে ব্রান্ড পোষাক কেনার হিড়িক ছিল সেটি এবার নেই বলে জানান ব্যবসায়ীরা।

ভিড় লক্ষ্য করা গেছে জুতা, কসমেটিক্সের দোকানেও। ভান্ডারিয়ায় গভীর রাত পর্যন্ত চলছে কেনা বেচা এমনটাই জানালেন বিক্রেতারা। দোকনীরা জানান চাঁদ রাতেই হবে আরো অনেক বেশি বেচা কেনা। সে আশায় অনেকে অভিজাত পরিবারের জন্য ব্রান্ডের কিছু মাল সংরক্ষিত করছে বলেও জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial