Wednesday, June 13th, 2018
ইন্দুরকানীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম
ইন্দুরকানীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্ধকৃত ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের প্রতিবাদে চাল বিতরণ সাময়িক বন্ধও করে রাখা হয়। পরে ইউএনওর হস্তক্ষেপে ২ ঘন্টা পর বিতরণ শুরু। জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়ার বিধান থাকলেও দেয়া হচ্ছে ৫ থেকে সাড়ে কেজি করে। গতকাল বুধবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নে বৌডুবী ইউনিয়ন পরিষদের সামনে ইউপি সদস্যদের যোগসাজসে দুঃস্থদের চাল পরিমাপে কম দেয়ায় এলাকাবসীর প্রতিবাদে চাল বিতরণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে আবারও বিতরণ কার্যক্রম শুরু হয়। কিন্তু এরপরও জনপ্রতি ৯ কেজি করে বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন
ঈদ বাজার
ভান্ডরিয়ায় ক্রেতাদের উপচেপড়া ভিড়
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঈদের বাজারে শেষ মুহুর্তে কেনা কাটায় দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষণীয়। আর একদিন পরেই ঈদ। আর ওই দিনটিতে নতুন পোষাকের সাথে ম্যাচিং করে নারী, তরুনীরা নতুন জুতা, গহনা, সাজজ্জার উপকরণ এবং বয়স্ক পুরুষ, যুবকরা পাজামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট জুতা, শাড়ি, লুঙ্গি কেনা কাটায় ব্যস্ত। ভান্ডারিয়া বাজারের বিভিন্ন বিপনী বিতান, শপিং সেন্টার, লেডিস ফ্যাশনসহ বাজার ঘুরে এবং বিভিন্ন দোকানী ও ক্রেতাদের সাথে আলাপকালে জানা গেছে সকাল থেকে ভান্ডারিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী অন্য উপজেলার লোকজন তাদের পরিবার পরিজনের জন্য সাধ ও সাধ্যের মধ্যে থেকে দোকানে দোকানে ঘুরে তাদের পছন্দের জিনিষবিস্তারিত পড়ুন
কাউখালীতে জেপি’র ইফতার মাহফিল
কাউখালী উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র উদ্যোগে গতকাল বুধবার মানিক মিয়া কিন্ডার গার্টেন মিলনায়তনে ইফতার মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এডভোকেট হুমায়উন কবীর তালুকদার রাজু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু প্রভাষক হারুন আর রশীদ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেটবিস্তারিত পড়ুন
সম্মাননা পেলেন কাউখালী ইউপি চেয়ারম্যান মিলটন
সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “নেতাজী সুভাষ চন্দ্র বসু” সম্মাননা পেলেন কাউখালী সদর ইউপি’র দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন। বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি নামে একটি সংগঠন তাকে এ সম্মাননা প্রদান করে। বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার, দোয়া মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, আমিনুর রশীদ মিলটন এর আগে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পুরস্কার লাভ করেন। এছাড়া মিলটনকে পিরোজপুর জেলার শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
ঈদে পর্যটক বরণে প্রস্তুত সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে আগত পর্যটক ও দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত জেলার অন্যতম পর্যটন স্পট সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ। প্রতি বছরের মত এবারও ঈদুল ফিতর উপলক্ষে বাইরে থেকে আসা হাজার হাজার পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও পর্যাটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ ও জেলা প্রতœতত্ব বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এরই মধ্যে ঈদ উপলক্ষে সুন্দরবনে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষে সীমিত করা হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীদের ছুটি। আর ষাটগুম্বুজ মসজিদ,বিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে ভূয়া সার্টিফিকেট ও কোটায় চাকুরী
বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের হেড মেকানিকস মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে ভূয়া কোটা ও সার্টিফিকেট দিয়ে প্রতারণার মাধ্যমে চাকরী নেয়ার অভিযোগ উঠেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) লে. কর্ণেল মিজানুর রহমান শাহ চৌধুরী বলেন, শহীদুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মোংলা বন্দরে হেড মেকানিকস পদে কর্মরত মো. শহীদুল ইসলামের বাড়ী বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নলিচন্দ্রখালী গ্রামে। কিন্তু তিনি মূল ঠিকানাবিস্তারিত পড়ুন
নেতাজী সুভাষ চন্দ্র বসু পদক পেলেন চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার
কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেনকে ‘সমাজ সেবায়’ নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বর্ণ পদক প্রদান করেছে বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি। বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার, দোয়া মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ১০ জন খ্যাতিমান ব্যাক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেনকেবিস্তারিত পড়ুন
