প্রধান সূচি

ভান্ডারিয়ায় প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভান্ডারিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি এস. এম. রিয়াজ মাহমুদ মিঠুর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম উজ্জল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, অধ্যক্ষ এ,এস, এম ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, প্রভাষক বশির উদ্দীন প্রমুখ।  এতে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, আ.লীগ সহ সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, মজিদা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হোসেন নাসিম, পিরোজপুর জেলা বিএনপির সহ সভাপতি মো. জাকির হোসেন বাচ্চু, এনজিও সমন্বকারী মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুবদল নেতা আ. মন্নান হাওলাদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাংবাদিক মো. ছগির হোসেন, মো. আল আমিন আহমেদ, মো. জসিম উদ্দীন খান, এইচ এম জুয়েল, মো. বাহাদুর হোসেন, মাসুম বিল্লাহ, লোকমান হোসেন, মো. সুমন মল্লিক, মনির হোসেন কাজী, মো. বেলায়েত হোসেন মুন্সী, মামুন হোসেন, গাজী মজিবুর রহমান, আবুল কালাম আজাদসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial