প্রধান সূচি

Sunday, June 3rd, 2018

 

পিরোজপুরে রিকের উদ্যোগে ইফতার

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পিরোজপুর এর আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রিক পিরোজপুর জোন অফিস মিলনায়াতনে দোয়া ও ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন, জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন, রিক কর্মকর্তা ফারুক রহমান প্রমুখ।


আসেনি বর্ষাঋতু তবুও ফুটেছে কদম

বর্ষা মৌসুম শুরু হতে আরও ২ সপ্তাহ বাকী থাকলেও পিরোজপুরের ইন্দুরকানীর সর্বত্রই বর্ষার আগমনী দূত হিসাবে কদম গাছ গুলোতে ফুল ফুটে অপরূপ সাজে সেজেছে। প্রকৃতির স্নিগ্ধ শোভা এই কদমফুল। কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণ শহর কিংবা গ্রামবাসীদের খুব সহজেই মুগ্ধ করে। ফুটন্ত কদম চারপাশের পরিবেশকে মাতিয়ে তোলে। ছোট বড় সবার কাছেই এই ফুল খুব প্রিয়। গত ক’দিন ধরেই উপজেলা বিভিন্ন স্থানে শিশুদের কদম ফুল নিয়ে ছুটাছুটি করতে দেখা যায়। মেয়ে শিশুরা কেহ কেহ আবার এই ফুল খোপায় গুজে রাখছে। কদম ফুলের আরেক নাম নীপ। এ ছাড়াও বৃত্তপুষ্প, কর্ণপূরক, মঞ্জুকেশিনী, পুলকি, ললনাপ্রিয়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভান্ডারিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি এস. এম. রিয়াজ মাহমুদ মিঠুর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম উজ্জল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, অধ্যক্ষ এ,এস, এম ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, প্রভাষক বশির উদ্দীন প্রমুখ।  এতে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, আ.লীগ সহ সভাপতি মো.বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ভুয়া এতিমের নামে বিল না দেয়ায় সমাজ সেবা কর্মকর্তাকে পিটিয়ে জখম

মঠবাড়িয়ায় ভূয়া এতিমের নামে সরকারী অর্থের বিল না দেয়ায় ওই এতিম খানার সভাপতি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে রোববার বিকেলে পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত সমাজ সেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানকে সহকারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় থানা পুলিশ দাউদখালী ইউনিয়নের বড়হারজী গ্রামের হাজী গুলশান আরা শিশু সদন এর সভাপতি মো. আবদুল গফ্ফার (৬০) ও এতিম খানার শিক্ষক মাওলানা মোস্তফা মাহামুদ (৫০) কে আটক করেছে। আহত সমাজ সেবা কর্মকর্তা জানান, উপজেলার বড়হারজী গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের পুত্র আ. গফ্ফার হাওলাদার ওই গ্রামে “হাজী গুলশানবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জেলের জালে বিরল প্রজাতির মাছ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওয়াহেদাবাদ গ্রামের জেলে মাছুম হাওলাদারের ফাঁস (ফাইস্যা) জালে রবিবার দুপুরে একটি বিড়ল প্রজাতির মাছ ধরা পরে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। স্থানীয় মিরুখালী বাজারে মাছটি বিক্রির জন্য আনলে দৃষ্টি নন্দন এই মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। জেলে মাছুম হওলাদার জানান, রোববার সকালে খালে জাল ফেললে এই বিড়ল প্রজাতির মাছটি ধরা পরে। অচেনা মাছটির কোন ক্রেতা না পাওয়ায় মাছটি আবার পানিতে ফেলে দিয়েছে বলে মাছুম জানান।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial