প্রধান সূচি

ভান্ডারিয়ায় বাল্যবিবাহ নিরোধে উপজেলা পর্যায়ে করণীয় শীর্ষক কর্মশালা

জেলার ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর গভর্নেন্স ইনভেনশন ইউনিটের সার্বিক সহযোগিতায় “উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে উপজেলা পর্যায়ে করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রশিক্ষক পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা, ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনিন প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম-পুরহিত, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বাল্য বিবাহ নিরোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সহযোগিতার জন্য আহবান জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial