Thursday, May 31st, 2018
মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৩৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর বিএনপি’র উদ্যোগে কেএম লতীফ সুপার মার্কেটে দোয়া ও ইফতার মাহফিলে পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শ.ম. নজরুল ইসলাম, আ.ম. ইউসুফুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস রুম্মান, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব শামীম মৃধা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোসলেহ্ উদ্দিন বাবুল মৃধা, বিএনপি নেতা মাহাবুব কবির মনির, জাকির মৃধা, এনায়েত কবির দুলাল, জাকির মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পেঁপের মধ্যে ১৫১ পিস ইয়াবা
পিরোজপুর শহরের পুলিশ ফাড়ি সংলগ্ন সাধনা ব্রীজের পশ্চিম পাশের একটি ফলের দোকানে তল্লাশি চালিয়ে বুধবার রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা একটি পাকা পেঁপের মধ্যে থেকে ১৫১ পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা না হলেও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুল হক জানান, আমরা তদন্ত কাজ চালাচ্ছি। তবে, ওই কর্মকর্তা প্রাথমিক পর্যায় জব্দকৃত ইয়াবাকে পরিত্যাক্ত বলছেন। এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টিকে নাটকীয় মনে করছেন। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিষয়টি ধোয়াশার মধ্যে রয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যায় ইফতারির কিছু পর ফল বিক্রেতা সাহারুলের দোকানে একজনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বজ্রপাতে কৃষক নিহত
ইন্দুরকানীতে বজ্রপাতে কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবগাছিয়া গ্রামে মোয়াজ্জেম হাওলাদারের ছেলে কৃষক আব্বাস আলী (৪৫) পাশর্^বর্তী মাঠে গরু আনতে গেলে বজ্রপাতের আঘাতে তার শরীরের ডান পাশ ঝলসে যায় এবং তার একটি হালের বলদ মারা যায়। পরে আব্বাসকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্বাস আলীকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
ভান্ডারিয়ায় বাল্যবিবাহ নিরোধে উপজেলা পর্যায়ে করণীয় শীর্ষক কর্মশালা
জেলার ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর গভর্নেন্স ইনভেনশন ইউনিটের সার্বিক সহযোগিতায় “উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে উপজেলা পর্যায়ে করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রশিক্ষক পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা, ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনিন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
কচুয়ায় হিন্দু বাড়ীতে হামলা ॥ আহত-৪
কচুয়ায় হিন্দু পরিবারের উপর হামলায় প্রতিবন্ধিসহ ৪ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গোপালপুর গ্রামের মৃত সুশীল কুমার হালদারের ছেলে দিনমজুর তপন হালদারের বাড়ীতে এসে একই এলাকার পলাশ ও মিঠুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র হামলা চালায়। এসময় তপন হালদার (৩৮), তার ছেলে ৯ম শ্রেণীর ছাত্র, বিশ্বজিৎ হালদার (১৪) কলেজ পড়–য়া মেয়ে পপি হালদার (১৭) ও প্রতিবন্ধি স্ত্রী পলাশী হালদার (৩৬) আহত হয়। আহতদের মধ্যে তপন হালদার ও তার ছেলে বিশ্বজিৎ হালদারকে কচুয়া উপজেলাবিস্তারিত পড়ুন
