প্রধান সূচি

বাগেরহাটে ৫ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৪টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা সবাই একাধিক মাদক মামলার আসামী বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে বাগেরহাট সদরে ১ জন, মোড়েলগঞ্জে ২ জন, রামপালে ১ জন ও মোংলা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial