প্রধান সূচি

জেলা উন্নয়নে ১০ দফা দাবী

পিরোজপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পিরোজপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ ১০ দফা দাবী পেশ করেছে।

বুধবার গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ এ দাবীনামা উত্থাপন করেন।

দাবী সমূহের মধ্যে রয়েছে পিরোজপুরে রেল সংযোগ, জেলা সদরে বিদ্যুতের ন্যাশনাল গ্রীড সাব স্টেশন নির্মাণ, জেলা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বরিশাল-খুলনা গ্যাস লাইনের সাথে সংযুক্ত, বলেশ্বরে শহররক্ষা  বাঁধ তৈরী, একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন, পিরোজপুরেকে এ গ্রেড জেলায় উন্নীতকরণ, পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন, জেলা শহরের কাছে বিসিক শিল্পনগরী স্থাপন এবং সকল উপজেলার সাথে জেলা সদরের উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা।

সংগঠনের সদস্য সচিব এডভোকেট এম এ মান্নান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান সরদার, যুগ্¥ আহ্বায়ক সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, যুগ্ম আহ্বায়ক প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, যুগ্ম সদস্য সচিব গোলাম মাওলা নকীব, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ দফা দাবীতে সংগ্রাম পরিষদ আগামীতে বিভিন্ন কর্মসূচি পালন করবে এবং দাবী বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial