প্রধান সূচি

বাস শ্রমিকদের হামলায় আহত-২

বাগেরহাটে বাস মালিক ও অটোভ্যান চালকদের ধর্মঘট ॥ জন দূর্ভোগ চরমে

বাগেরহাটের সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাস মালিক ও অটোভ্যান চালকদের পাল্টাপাল্টি ধর্মঘটে চরম জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প মাধ্যমেও কোনো যাত্রীকে চলাচল করতে দেয়া হচ্ছে না। বাস মালিক ও শ্রকিরা শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার মধ্যবর্তী পল্লীমঙ্গল এলাকার সড়কে চেকপোষ্ট বসিয়ে শরণখোলার যাত্রীদের মারধর ও হেনস্তা করা হচ্ছে। বাস শ্রমিকদের হামলায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন, শরণখোলার ছাত্রলীগ নেতা আলী রেজা বাবু (২০) ও রাফসান জানি (১৯)। সোমবার সকালে তারা দুজন মামলার হাজিরা দিতে মোটর সাইকেলযোগে বাগেরহাট যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে পল্লীমঙ্গল এলাকায় পৌছলে তাদের মোটর সাইকেল থেকে নামিয়ে বেদম মারধর করা হয়। তাদেরকে শরণখোলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, অটোভ্যান, টমটম, ইজিবাইক চলাচল বন্ধ ও যাত্রী হয়রানীর প্রতিবাদে সোমবার সকাল থেকে অটোভ্যান চালকরাও ধর্মঘটের ডাক দেয়। নির্বিঘেœ চলাচলের দাবিতে শত শত আটোচালক রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়। ফলে, যাত্রীবাহী সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা চলছে বলে শরণখোলা উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

অটোচালকদের পক্ষে মো. সরোয়ার মোল্লা বলেন, বাস শ্রমিকরা প্রতিনিয়ত যাত্রীদের হয়রানী করে চলেছে। সড়কে কোনো অটোভ্যান, ইউজিবাইক চলতে দিচ্ছে না। এমনকি অটোচালকদের মারধর করে মুমুর্ষূ রোগীদেরও নামিয়ে দেওয়া হয়। সর্বশেষ রবিবার সকালে তাফালবাড়ি এলাাকায় বাস মালিকদের কথিত চেকপোষ্টে আমার বড় ভাইয়ের দুই মেয়ে ও জামাইকে ইজিবাইক থেকে নামিয়ে লাঞ্ছিত করেছে বাস শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদ ও সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাচলের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘট পালন করে অটোচালকরা।

বাস মালিক সমিতির সভাপতি মো. শামীম আহসান পলাশ যাত্রীদের মারধর ও হেনস্তার বিষয়টি সঠিক নয় দাবি করে বলেন, রবিবার সকারে তাফালবাড়ি বাসস্ট্যান্ডে আলমগীর হোসেন নামের এক বাস মালিককে মারধর করেন ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ। তাছাড়া মহাসড়কে অটোভ্যান, ইজিবাইক চলাচল নিষিদ্ধ হলেও তা চলছে। এসবের প্রতিবাদে র্ধমঘট ডাকা হয়েছে। বাস মালিককে মারধরে বিচার ও অটোভ্যান বন্ধ না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকন ও ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজকে নিয়ে বাস মালিক সমিতির নেতাদের সাথে বসে দ্রুত সমস্যার সমাধান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial