Monday, May 21st, 2018
রমজানে আল্লাহ রোজাদারদের সব গুনাহ মাফ করেন …… আনোয়ার হোসেন মঞ্জু
পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, যারা পবিত্র রজমান মাসে যারা ৩০টি রোজা রাখতে সক্ষম হবেন আল্লাহতালা তাদের সব গুনাহ মাফ করে দেবেন। আমাদের এতবড় সুযোগ হারানো উচিত নয়। আমরা সবাই একত্রিত হয়েছি ইফতার করা উদ্দেশ্যে। আজকে ৩২ বছর পর শিক্ষকদের সাথে একত্রে এখানে ইফতার করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। যা এক দিকে সুখের অন্যদিকে দুঃখেরও। তিনি সোমবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, এই দীর্ঘদিন পর একত্রে বসতে পারার এ সুযোগবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৫ জন গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া ও চরখালী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে পিরোজপুরের গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভান্ডারিয়া উপজেরার পশারিবুনিয়া গ্রামে ১৯৭১ সালে পাকবাহিনীর দোসর রাজাকারদের দ্বারা সংঘটিত হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ ও লুটতারাজের সাথে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। ৭১ সালের অক্টোবর মাসের শেষে ভান্ডারিয়া ভিত্তিক একদল রাজাকার এ মানবতা বিরোধী অপরাধ করে। গ্রেফতারকৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের মৃত খবির উদ্দিন হাওলাদারের ছেলে ফজলুল হক হাওলাদার (৭৫), মৃতবিস্তারিত পড়ুন
ছারছীনা শরীফের বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়েছে। সোমবার দরবারের স্থায়ী মঞ্চে প্রতিবারের ন্যায় পীর ছাহেব হুজুর কেবলার আমন্ত্রনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকসহ এলাকাবাসীকে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়ে থাকে। মাহফিলে দরবারের ভক্ত মুরিদান, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের লোকসহ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ জাতি ও বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)। ইফতারের পূর্বে মঞ্চে সংক্ষিপ্ত বক্ত্যব্যেবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য কর্তৃপক্ষের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ক সমন্বয় সভা
সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম। টিআইবি পিরোজপুরের এরিয়া ম্যানেজার (সিই) পুলক রঞ্জন পালিতের সঞ্চালনায় সমন্বয় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, সনাক সদস্য এম.এ রব্বানী ফিরোজ, ডা. মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহকে সম্পৃক্ত করণ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পিরোজপুর সদর হাসপাতালের ভাল উদ্যোগবিস্তারিত পড়ুন
বাগেরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের ফাঁসি
বাগেরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রমিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ দন্ডাদেশ দেন। আদালত একই সাথে দন্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়। আসামীদের উপস্থিতিতে বিচারক ওই রায় ঘোষণা করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামের ফাতেমা বেগম (৪৬) এবং একই গ্রামের মিরাজ উদ্দিন শেখের ছেলে শাহাজাহান শেখ (৬০)। ফাতেমা বেগম নিহত আল আমিন শেখের স্ত্রী এবং শাহজাহান শেখ ফাতেমার কথিত প্রেমিক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল শেখ নামে অপর একজনকেবিস্তারিত পড়ুন
বাস শ্রমিকদের হামলায় আহত-২
বাগেরহাটে বাস মালিক ও অটোভ্যান চালকদের ধর্মঘট ॥ জন দূর্ভোগ চরমে
বাগেরহাটের সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাস মালিক ও অটোভ্যান চালকদের পাল্টাপাল্টি ধর্মঘটে চরম জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প মাধ্যমেও কোনো যাত্রীকে চলাচল করতে দেয়া হচ্ছে না। বাস মালিক ও শ্রকিরা শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার মধ্যবর্তী পল্লীমঙ্গল এলাকার সড়কে চেকপোষ্ট বসিয়ে শরণখোলার যাত্রীদের মারধর ও হেনস্তা করা হচ্ছে। বাস শ্রমিকদের হামলায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন, শরণখোলার ছাত্রলীগ নেতা আলী রেজা বাবু (২০) ও রাফসান জানি (১৯)। সোমবার সকালে তারা দুজন মামলার হাজিরা দিতে মোটর সাইকেলযোগে বাগেরহাট যাচ্ছিলেন। সকাল ৯টার দিকেবিস্তারিত পড়ুন
কচুয়ায় মাদক বিরোধী অভিযানে আটক-৩
বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃত হলো, বাগেরহাট শহরের পিসি কলেজ রোড এলাকার আমিনুল শিকদারের ছেলে মাসুক শিকদার (২০), কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আ. রশিদ মোল্লার ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (২০), উপজেলার মঘিয়া এলাকার আয়ুব আলী ফকিরের ছেলে জুয়েল ফকির (২০)। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা মাদক ব্যবসায়ী, তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা,বিস্তারিত পড়ুন
পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ
পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান সোমবার সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিগত পরিষদ নেতৃবৃন্দকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পুনরায় নির্বাচিত সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, নবনির্বাচিত সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান, সম্পাদক ইলিয়াস হোসেন, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সাবেক সাধারণবিস্তারিত পড়ুন
