প্রধান সূচি

ইন্দুরকানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

ইন্দুরকানীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এসময় চোরের দল নগদ অর্থসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার ঘোষেরহাট বাজারের আব্দুর রহিম হাওলাদারের বিসমিল্লাহ স্টোর নামের দোকানের সাটারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ ৪ লক্ষাধিক টাকা, আড়াই লক্ষাধিক টাকার মোবাইল রিচার্জ কার্ড ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।
দোকানের মালিক আব্দুর রহিম জানান, শুক্রবার রাত ১১.৩০ মিনিটের সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে রাতে কখন কে বা কারা আমার দোকানে চুরি করেছে আমি বলতে পারি না। চোরের দল নগদ ৪ লক্ষাধিক টাকা, আড়াই লক্ষাধিক টাকার মোবাইল রিচার্জকার্ট, এমবি কার্ড, মিনিট কার্ড ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে।
অপরদিকে ইন্দুরকানী একই রাতে উপজেলার দক্ষিন ইন্দুরকানী খাদ্য গুদাম এলাকা থেকে ইন্দুরকানী গ্রামের আব্দুল হাকিমের ছেলে স্বপন হাওলাদারের ১ হাজার ডাবসহ একটি ট্রলার নিয়ে গেছে। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এভাবে এ উপজেলায় প্রায়ই একের পর এক চুরি হলেও আইন-শৃংখলা বাহিনী কোন ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, চুরির ঘটনা ঘটলেও কেহ অভিযোগ না দেয়ায় ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।
তবে জনমনে প্রশ্ন বাজারে পাহারাদার থাকা অবস্থায় ইন্দুরকানী ও ঘোষেরহাট বাজারে চুরি হলেও অজ্ঞাত কারণে আইন-শৃংখলা বাহিনী কোন ব্যবস্থা নিচ্ছে না।
চুরির ঘটনা শুনে শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইন্দুরকানী থানার ওসিকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial