Saturday, May 19th, 2018
ইন্দুরকানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
ইন্দুরকানীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এসময় চোরের দল নগদ অর্থসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার ঘোষেরহাট বাজারের আব্দুর রহিম হাওলাদারের বিসমিল্লাহ স্টোর নামের দোকানের সাটারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ ৪ লক্ষাধিক টাকা, আড়াই লক্ষাধিক টাকার মোবাইল রিচার্জ কার্ড ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। দোকানের মালিক আব্দুর রহিম জানান, শুক্রবার রাত ১১.৩০ মিনিটের সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে রাতে কখন কে বা কারা আমার দোকানে চুরি করেছে আমি বলতে পারি না। চোরের দল নগদ ৪বিস্তারিত পড়ুন
কুয়াকাটা সৈকতে মৃত তিমি
কুয়াকাটা সৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে। শনিবার ভোর রাতের দিকে কুয়াকাটা সৈকতে ৪৫ ফুট লম্বা তিমিটি ভেসে আসে। কুয়াকাটা ঝাউবন এলাকার সৈকতে শনিবার ভোরে প্রথমে পর্যটকদের নজরে এলে মুহূর্তে খবরটি ছড়িয়ে যায়। এরপর অন্য পর্যটক ও স্থানীয় লোকজন মাছটিকে একনজর দেখতে সেখানে ভিড় করেন। ধারণা করা হচ্ছে অন্তত ১৫ দিন আগে গভীর সমুদ্রে তিমিটি মারা গিয়েছিল। সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণকারী গবেষণা প্রতিষ্ঠান ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন সোসাইটির মেরিন এডুকেশন এন্ড ট্রেনিং কোর্ডিনেটর ফারহানা আখতার কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিটি প্রসঙ্গে বলেন, এটি ব্রিডিস তিমি বা বেলিন তিমি। এদের দাঁত থাকে না, এরবিস্তারিত পড়ুন
গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে
জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে। তবে রোজা শুরু হওয়ায় বিক্রি কিছুটা কমেছে। গ্রাম অঞ্চল থেকে প্রচুর পরিমাণ তাল জেলা শহর ও রাজধানী ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। পাইকগাছা থেকে প্রতি সপ্তাহে ২/৩ ট্রাক তাল ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা ঢাকা কারওয়ান বাজারে পাইকারী বিক্রয় করছে। তালের শাঁস পানি শূন্যতা দূর করে। দেহকে রাখে ক্লান্তিহীন। খাবারে রুচি বাড়িয়ে দেয়। তাল শাঁসে থাকা উপকারী উপাদান লিভার সমস্যা ও রক্ত শূন্যতা দূরিকরণে দারুণ ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন এ দৃষ্টি শক্তি উন্নতি করে। তাল শাঁস বমিভাব আর বিস্বাদ দূর করতেবিস্তারিত পড়ুন
