প্রধান সূচি

ইন্দুরকানীর মেহেদী হাসান ২ দিন ধরে নিখোঁজ

ইন্দুরকানীতে আ’লীগ নেতার ছেলে ২ দিন ধরে নিখোঁজ থানায় জিডি। থানা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুুর রহমান হাওলাদারের একমাত্র ছেলে মোঃ মেহেদী হাসান (২২) ১২ মে শনিবার সকালে বাড়ি থেকে খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটে পরীক্ষার ফরম পূরণের দেয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে খুলনা যায়।

কিন্তু ১৩ মে ফরম পূরণ করিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়া অদ্যবধি পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। ওই দুপুর ১২.১০ মিনিটের সময় তার স্ত্রীর সাথে কথা বলার পর থেকে থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তার স্বজনরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল যায়গায় খোজ নিয়ে তার কোন সন্ধান পাননি।

এঘটনায় নিখোঁজের পিতা আ’লীগ নেতা মোঃ মোস্তাফিজুুর রহমান হাওলাদার সোমবার বিকালে ইন্দুরকানী থানায় জিডি করেন। জিডি নং-৪৬৫। যোগাযোগ-০১৯৩৭৩২১৩২২।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial